রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সিরাজগঞ্জে বারোমাসি তরমুজ চাষে দুই বন্ধুর সাফল্য
নজরুল ইসলাম, সিরাজগঞ্জ :
প্রকাশ: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৮:১৮ পিএম   (ভিজিট : ৩৬৪)
X

সিরাজগঞ্জে অসময়ে ‘স্মার্টবয়’ বিদেশী তরমুজ চাষ করে সাফল্য পেয়েছেন কৃষক সেলিম রেজা ও ইউসুফ আলী। সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের শালুয়াভিটা গ্রামের দুই বন্ধু ১ বিঘা জমি লিজ নিয়ে জমিতে আধুনিক মালচিং মাচা পদ্ধতিতে এগ্রো-১ কোম্পানীর স্মার্টবয়-২ জাতের বারোমাসি তরমুজ চাষ করেছেন। বৃষ্টিতে কিছুটা ক্ষতি হলেও ১ হাজার ৫০০ পিস তরমুজ তারা বিক্রির উপযোগী তরে গড়ে তুলেছেন। দুই বন্ধুর সাফল্য দেখে এলাকার অন্য কৃষকরাও এখন তরমুজ চাষে আগ্রহ দেখাচ্ছে।

আজ সোমবার (১৮ নভেম্বর) সকালে সরজমিনে গিয়ে স্থানীদের সাথে কথা বলে জানা যায়, কৃষক দুই বন্ধু বগুড়ায় বেড়াতে গিয়ে ‘স্মার্টবয়’ তরমুজ চাষ দেখে তারা উদ্ধুদ্ধ হয়। পরে বাড়িতে এসে উপজেলা কৃষি অফিসের পরামর্শ নেয়। কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় ২৫ হাজার টাকায় এক বিঘা জমি বাৎসরিক লিজ নেন। সেখানে আধুনিক মালচিং মাচা পদ্ধতিতে এগ্রো-১ কোম্পানীর স্মার্টবয়-২ জাতের তরমুজ চাষাবাদ শুরু করে। প্রথম দিকে টানা বৃষ্টিপাতে তরমুজের গাছ নিয়ে চরম বিপাকে পড়েন। 

আবহাওয়া অনুকুল হওয়ায় তাদের জমিতে চারাগাছ বড় হতে থাকে। ধীরে ধীরে গাছ বড় হলে পুরো জমিতে মাচা তৈরী করা হয়। বর্তমানে মাচার নিচে সারি সারি ঝুলে আছে হাজার হাজার তরমুজ। সেই তরমুজগুলো বড় হওয়ায় নেট দিয়ে মাচার সাথে বেঁধে দেয়া হয়েছে। সপ্তাহের মধ্যেই তাদের তরমুজ বিক্রি করা হবে। প্রতিদিন এই তরমুজ দেখতে স্থানীয় কৃষকসহ দুর-দুরান্তের পাইকরা জমিতে আসছেন। তাদের পরার্মশ নিয়ে নিজেদের জমিতে এর চাষাবাদ করার চিন্তাও করছেন তারা।

তরমুজ চাষী কৃষক সেলিম রেজা জানান, প্রায় ৩ হাজার তরমুজ নেট দিয়ে মাচার সঙ্গে বেঁধে রাখা হয়েছে। জমিতে আরও দেড় হাজার তরমুজ বড় হচ্ছে। এগুলোও বেঁধে দেওয়া হচ্ছে। বর্তমানে জমির প্রতিটি তরমুজ ৩ থেকে ৪ কেজির মতো ওজন হয়েছে।

তিনি আরও জানান, জমিতে পাইকাররা তরমুজের দাম তিন লাখ টাকার উপর বলেছেন। কিন্তু আমরা নিজেরাই জমি থেকে তরমুজগুলো তুলে বাজারে বিক্রি করবো। বর্তমানে বাজারে ৬০ টাকা কেজি দরে এই তরমুজ বিক্রি হচ্ছে। সে হিসাবে পুরো জমির তরমুজ ৬ লাখ টাকার উপরে বিক্রি হবে বলে তারা আশা করছেন। 

সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (কৃষিবিদ) আনোয়ার সাদাত জানান, দুই উদ্যোক্তা গভীর আত্মবিশ্বাস নিয়ে ১ বিঘা জমিতে এগ্রো-১ কোম্পানীর স্মার্টবয়-২ জাতের বারোমাসি তরমুজ চাষ শুরু করেছেন। কৃষি অফিস থেকে তাদের সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হচ্ছে। প্রথম বছরেই তারা ব্যাপক সাফল্য পাচ্ছে। ৭০ থেকে ৮০ দিনের মধ্যে মধ্যে এই ফল তুলে বাজারে বিক্রি করে মোটা অংকের টাকা লাভ হওয়ায় তাদের দেখাদেখি অনেকেই এ চাষাবাদে আগ্রহ দেখাচ্ছেন। 

আ. দৈনিক/ কাশেম/ নজরুল 


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝