সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সেনাবাহিনীর ফ্রি মেডিকেল সেবা পেলো ত্রিশালবাসী
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৬:৪৪ পিএম   (ভিজিট : ২২)
X

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের সতেরপাড়া এলাকার বাদামিয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে একটি দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলা এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ৪০৩ ব্যাটল গ্রুপ আর্টডক। মানবিক এ উদ্যোগে স্থানীয় ও আশপাশের এলাকার তিন শতাধিক সুবিধাবঞ্চিত নারী-পুরুষ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা এবং ওষুধ গ্রহণ করেন।

মেডিকেল ক্যাম্পে সেনাবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ও সংশ্লিষ্ট সদস্যরা বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক উল্লেখ করে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এমন মানবিক চিকিৎসাসেবা গ্রামীণ জনগোষ্ঠীর জন্য অত্যন্ত উপকারী এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা প্রত্যাশা করেন।

আ. দৈ./কাশেম/ জাকির


Advertisement
Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝