রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাউফলে মাদক কারবারীদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
পটুয়াখালী প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৮:১২ পিএম   (ভিজিট : ১২৫)
X

পটুয়াখালীর বাউফলে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের জন্য মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় বাউফল বরিশাল মহাসড়কের গোসিংগা এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই সময় বক্তারা বলেন, একাধীক মাদক ও হত্যা মামলার আসামী মিন্টু এলাকার পরিবেশ বিঘ্ন করছে। 

পুলিশের একজন কর্মকর্তা তার আত্মীয় হওয়ায় তিনি আইনের ফাঁক ফোকর দিয়ে বেড়িয়ে আসেন। যতবার গ্রেফতার হয়েছেন ততবারই দ্রুত সময় তিনি জেল থেকে বেড়িয়ে এসে নতুন উদ্দ্যমে ব্যবসা চালু অব্যাহত রাখেন। একই পরিবারের রাকিব মুসা ও মিন্টু মৃধার স্ত্রী রাবিয়াও মাদক ব্যবসার সাথে জড়িত। গোসিংগা ও বীরপাশা গ্রামের সর্বস্তরের জনগনের উপস্থিতিতে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন, সমাজ সেবক রিয়াজ মৃধা, সোনামদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারেফ হোসেন,  ইউপি সদস্য আ: মালেক খান, রাজিব ও স্থানীয় সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দ। 

আ. দৈনিক/ কাশেম/ নাজিম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝