রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় শফিক ডাকাত গ্রেফতার
আশিকুর রহমান মিঠু , ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৬:৩৮ পিএম   (ভিজিট : ৩০)
X

র‌্যাবের গোয়েন্দা সদস্যদের ওপর হামলা ও আটকে রেখে নির্যাতনের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত দলের নেতা শফিক ডাকাতকে গ্রেফতার করেছে র্যা ব।

আজ সোমবার (১৩ জুলাই) দুপুরে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরনবী সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

এর আগে গতকাল রোববার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে  র‌্যাব-৯ ও র‌্যাব-১০-এর যৌথ অভিযানে রাজধানীর কামরাঙ্গীরচর থানার ঝাউলাহাটি এলাকা থেকে শফিককে গ্রেফতার করা হয়। একটি বিকাশ অ্যাকাউন্টের সূত্র ধরে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয় , গত ১১ মে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে র‌্যাবের চার গোয়েন্দা সদস্য নবীনগরের খাগাতুয়া গ্রামে গেলে শফিক ডাকাত ও তার সহযোগীরা তাদের ওপর সশস্ত্র হামলা চালায়। পরে চার সদস্যকে প্রায় তিন ঘণ্টা আটকে রেখে নির্যাতন করা হয়। এতে তিনজন গুরুতর আহত হন। পরে অন্যান্য র্যা ব সদস্য ও স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর র‌্যাব ধারাবাহিক অভিযান চালিয়ে হামলার ঘটনায় জড়িত ৯ জনকে গ্রেফতার করলেও শফিক দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে ছিলেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের দাবি, শফিকের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চুরি, চাঁদাবাজি, দখল, মাদক, ধর্ষণ ও পর্নোগ্রাফিসহ ১৫টির বেশি মামলা রয়েছে। এছাড়া ২০২১ সালে নবীনগরের রতনপুর ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় মাসুদ মিয়া হত্যা মামলাতেও তিনি জড়িত।

আ. দৈ./কাশেম/ জাকির


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝