রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মহম্মদপুরে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, বিচার দাবি বাবার
মোঃ জাহিদুল আলম মোহাম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১১:১৭ পিএম   (ভিজিট : ৪৩)
X

মাগুরার মোহাম্মদপুর উপজেলায় সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে প্রতিবেশী এক বৃদ্ধের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন।

ভিকটিমের বাবা সাংবাদিকদের বলেন, "আমার মেয়ে সাড়ে তিন বছর বয়স। আমার বাড়ির পাশেই লস্কর নাম। সে আমার মেয়েকে ধর্ষণের চেষ্টা করছে। আমি এর সঠিক বিচার চাই।"

মামলার এজাহার ও ভিকটিমের বাবার ভাষ্য অনুযায়ী, গত ২৬ জুন সকাল ১০টার দিকে উপজেলার ধোয়াইল পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মো. নওশের বিশ্বাস ওরফে লস্কর (৬০) শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে বাড়ির পাশে নিয়ে যায়। ঘটনাটি স্থানীয়রা দেখে ফেললে বিষয়টি জানাজানি হয়।

ভিকটিমের বাবার অভিযোগ, অভিযুক্তের এক ছেলে মোহাম্মদপুর সদর ইউনিয়ন জামায়াতের আমির এবং আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। এ কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি আরও অভিযোগ করেন, "এর আগে আরও দুইটা মেয়ের সাথে এরকম করেছে। ছোট বাচ্চাদের প্রতি তার আকৃষ্টতা আছে।"

মান-সম্মানের ভয়ে থানায় অভিযোগ করতে বিলম্ব হয়েছে বলে জানান তিনি। পরে গত ৯ জুলাই তিনি থানায় মামলা দায়ের করেন।

মোহাম্মদপুর থানার ওসি এম শামীম আহমেদ জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝