রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বৃষ্টিতে মিরপুরে জলাবদ্ধতা পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৬:৩৪ পিএম   (ভিজিট : ৪৪)
X

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান রাজধানীর মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল এলাকার রাস্তার দুই পাশে জমে থাকা বৃষ্টির পানি ও ড্রেন ব্যবস্থার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন।

আজ শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজের পর এসব এলাকার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এসময় ডিএনসিসি প্রশাসক সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের দ্রুত পানি সরে যাওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।  এসময় ডিএনসিসি প্রশাসক পানি সরে যাওয়ার নালা ও ড্রেন ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং আশপাশের দোকানদারদের ময়লা আবর্জনা না ফেলার অনুরোধ জানান।

পরে প্রশাসক মিরপুর-১২ এর ৬নং কাঁচাবাজার এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে সরজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কাঁচাবাজারের ফেলে রাখা ময়লা আবর্জনা ও অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝