রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সিরাজদীখানে অ্যাম্বুলেন্সের ওপর ভেঙে পড়লো গাছ
হাবিবুর রহমান, সিরাজদীখান (মুন্সীগঞ্জ)
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৬:৫৩ পিএম   (ভিজিট : ২৭)
X

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় টানা কয়েকদিনের ভারী বর্ষণে নরম হয়ে পড়েছিল মাটি। আর সেই বৃষ্টির মধ্যেই হঠাৎ বিকট শব্দে ভেঙে পড়ে একটি বিশাল গাছ। দুর্ভাগ্যজনকভাবে, গাছটি এসে পড়ে একটি অ্যাম্বুলেন্সের ওপর।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) ভোররাত প্রায় ৪ টার দিকে উপজেলার ইছাপুরা এলাকায় সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সের ওপর গাছটি ভেঙে পড়ে। এতে শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কে সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়।

খবর পেয়ে সিরাজদীখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ অপসারণের কাজ শুরু করে। ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর সকাল ৬ টার দিকে গাছটি সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঘটনার সময় অ্যাম্বুলেন্সে কোনো ব্যক্তি অবস্থান করছিলেন না। ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তিনি আরও জানান, এ ঘটনায় অ্যাম্বুলেন্স ও আশপাশের বৈদ্যুতিক লাইনের ক্ষতি হয়েছে। 

উপজেলা ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা.জামশেদ ফরিদী বলেন,এটি আমার সরকারি হাসপাতালের কোন এম্বুলেন্স নয়। রাস্তায় একটি খালি অ্যাম্বুলেন্সের দাড়িয়েছিল, সেই অ্যাম্বুলেন্সের  ওপর গাছটি পড়েছে  ।

আ.দৈ./কাশেম/ জাকির


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝