রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি ব্যবস্থাপনা উন্নয়নে সহযোগিতার আগ্রহ নেদারল্যান্ডসের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৬:৫৮ পিএম   (ভিজিট : ৩১)
X

বাংলাদেশের টেকসই পানি ব্যবস্থাপনা, নদী উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে নেদারল্যান্ডসের প্রতিনিধিদলের সঙ্গে পানিসম্পদ মন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভান বোমেল, দূতাবাসের জ্যেষ্ঠ নীতিবিষয়ক উপদেষ্টা ড. শিবলী সাদিক এবং পানিবিষয়ক প্রতিনিধি নিল্টজি কিলেন অংশ নেন।

বাংলাদেশের পক্ষে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট পানিসম্পদ ব্যবস্থাপনা, নদী উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা হয়। এ সময় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত বাংলাদেশের পানিসম্পদ উন্নয়নে দেশটির বিশেষায়িত জ্ঞান, অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।

প্রতিনিধিদলটি জানায়, তিস্তা মহাপরিকল্পনা, পদ্মা ব্যারেজসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পানি উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে কারিগরি জ্ঞান, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞতাভিত্তিক সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস।

বৈঠকে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯৭৯ সালের এপ্রিল মাসে নেদারল্যান্ডস সফর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তার নেতৃত্বেই নেদারল্যান্ডসের সহযোগিতায় বাংলাদেশের কৃষি, বাণিজ্য ও পানি ব্যবস্থাপনায় নতুন অধ্যায়ের সূচনা হয়।

বৈঠকে উভয় পক্ষ পানিসম্পদ ব্যবস্থাপনায় বিদ্যমান সহযোগিতা আরো জোরদার এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝