রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী ব্যাংকে পল্লী উন্নয়ন প্রকল্প কর্মকর্তাদের কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ: রোববার, ১৭ নভেম্বর, ২০২৪, ৭:৪৫ পিএম   (ভিজিট : ১৫০)
X


ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) উদ্যোগে ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের (আরডিএস) বিভিন্ন জোন অফিসের কর্মকর্তাদের নিয়ে ‘পারফরম্যান্স ইভ্যালুয়েশন’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ইসলামী ব্যাংক টাওয়ারে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

 ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে কর্মশালায় বক্তব্য দেন। কর্মশালায় বিভিন্ন সেশনে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান, মোঃ আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মাহবুব আলম। এসময় ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও আইবিটিআরএ’র প্রিন্সিপাল কে.এম মুনীরুল আলম আল-মামুন উপস্থিত ছিলেন। 

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আ ফ ম আনিসুর রহমান। ব্যাংকের বিভিন্ন জোনের আরডিএস ও ইউপিডিএস নির্বাহী ও কর্মকর্তা কর্মশালায় অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি 
আ. দৈ. /কাশেম / রমজান


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝