রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফ্রান্সসহ আরও তিন দেশে এনআইডি সেবা সম্প্রসারণ করছে ইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৮:৪৩ পিএম   (ভিজিট : ৩৮)
X

এবার ফ্রান্স, বাহরাইন ও সিঙ্গাপুরের প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি মাসের ১৩ তারিখ থেকে ধাপে ধাপে ইসির কারিগরি ও ব্যবস্থাপনা টিম এই তিন দেশে প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাবে।

ইসির উপসচিব জি এম সাহাতাব উদ্দিনের স্বাক্ষরিত ফ্রান্স, বাহরাইন ও সিঙ্গাপুর—এই তিন দেশের পৃথক ছয়টি সরকারি আদেশ থেকে বিষয়টি জানা যায়।

সরকারি আদেশ থেকে জানা যায়, চলতি মাসের ১৩ তারিখে ইসির উপসচিব মোহাম্মদ এনামুল হকের নেতৃত্বে চার সদস্যের একটি কারিগরি টিম যাবে বাহরাইনে। সেখানে তারা সাত দিন অবস্থান করবে। এ ছাড়া ১৫ জুলাই ইসির আইডিয়া প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) প্রকল্প পরিচালকের নেতৃত্বে দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল যাবে দেশটিতে।

ফ্রান্সের জন্য জারি করা সরকারি আদেশ থেকে জানা যায়, চলতি মাসের ২০ তারিখে ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি দল ফ্রান্সে যাবে। সেখানে তারা সাত দিন অবস্থান করবে।

এ ছাড়া ২২ জুলাই এনআইডি অনুবিভাগের মহাপরিচালক আবুল হাসনাত মুহাম্মদ আনোয়ার পাশার নেতৃত্বে দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল যাবে দেশটিতে। সিঙ্গাপুরের জন্য জারি করা সরকারি আদেশ থেকে জানা যায়, চলতি মাসের ২৭ তারিখে সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তার নেতৃত্বে চার সদস্যের একটি দল সিঙ্গাপুরে যাবে। সেখানে তারা সাত দিন অবস্থান করবে। এ ছাড়া ২৯ জুলাই ইসির অতিরিক্ত সচিবের নেতৃত্বে দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল যাবে দেশটিতে।

চিঠিগুলোতে আরও উল্লেখ করা হয়, এই তিন দেশে নিবন্ধন কার্যক্রম চালু করতে এই ছয় দলের এ-সংক্রান্ত সব খরচ নির্বাচন কমিশন সচিবালয়ের আইডিয়া প্রকল্প (ফেজ-২) বহন করবে। বর্তমানে ১৪টি দেশের ২৪টি স্টেশনে ভোটার কার্যক্রম ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণ কার্যক্রম চলমান রেখেছে ইসি।

ইসির সূত্রে জানা যায়, বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাই; সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা; যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহাম; ইতালির রোম ও মিলান; কুয়েতের কুয়েত সিটি; কাতারের দোহা; মালয়েশিয়ার কুয়ালালামপুর; অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও সিডনি; কানাডার অটোয়া ও টরন্টো; জাপানের টোকিও; যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, মায়ামি, ওয়াশিংটন ডিসি ও লস অ্যাঞ্জেলেস; মালদ্বীপের মালে; ওমানের মাসকাট এবং দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায়—মোট ১৪টি দেশের ২৪টি স্টেশনে ভোটার কার্যক্রম ও এনআইডি বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝