রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে মদ্যপানের ঘটনায় সিরাজগঞ্জের শিক্ষক বরখাস্ত
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৮:৫২ পিএম   (ভিজিট : ৪৩)
X

সিরাজগঞ্জের শাহজাদপুরে এইচএসসি পরীক্ষা চলাকালে নিজ কক্ষে বসে মদ্যপান করে মাতলামির ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষক রুহুল আমিনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

নুকালি বহুপার্শিক উচ্চ বিদ্যালয়ের এ প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার এমপিও (মাসিক বেতন-ভাতার সরকারি অংশ) সুবিধাও স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

শনিবার (৪ জুলাই) মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, ঘটনাটি নজরে আসার পর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

মন্ত্রণালয় জানায়, এ ধরনের আচরণ আপত্তিকর, অনৈতিক এবং আইনবহির্ভূত। এর ফলে শিক্ষক সমাজের মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরির শর্ত বিধিমালা, ১৯৭৯ অনুযায়ী মো. রুহুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার এমপিও সুবিধা স্থগিত রাখার সিদ্ধান্তও জানানো হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালি বহুপার্শিক উচ্চ বিদ্যালয়ে এইচএসসি পরীক্ষা চলাকালে প্রধান শিক্ষকের মদ্যপানের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, তিনি নিজ কক্ষে বসে মাতলামি করছেন। এ সময় বিদ্যালয়ে পরীক্ষা চলছিল। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা সেখানে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগও ওঠে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝