রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগ সরকারের অর্থ পাচারে দেশ তলাবিহীন ঝুড়িতে পরিনীত হয়েছে:- মাওলানা জালাল উদ্দিন
এহসান রানা, ফরিদপুর
প্রকাশ: রোববার, ১৭ নভেম্বর, ২০২৪, ৬:০৮ পিএম   (ভিজিট : ১০৭)
X

বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ বলেছেন, গত ৫ আগষ্ট ছাত্র আনন্দোলনের মাধ্যমে বাংলাদেশে এক নতুন বিপ্লব ঘটেছে।  স্বৈরাচার সরকার পতন হয়েছে। এই  স্বৈরাচরী সরকার বিদেশে টাকা পাচার করতে করতে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিনীত করেছে । 
 গত শনিবার ( ১৬  নভেম্বর)  বেলা ১১ টায় ফরিদপুর গোয়ালচামট পৌর অডিটোরিয়ামে ফরিদপুর জেলার সকল উপজেলার নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভায় এ কথা বলেন।
 তিনি আরো বলেন, আওয়ামীলীগের দু:শাসন আামাদের ঘাড়ে চেপে বসেছিল। এই আওয়ামীলীগ সরকার গত ১৫ বছরে দেশের টাকা লুটপাট করে বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলেছে। । এই জালিম সরকার আলেম ওলামাদের অনেক নির্যাতন করেছেন। তাদের বিনা কারনে জেল, জুলম অত্যাচার করে কারাগারে পাঠিয়েছেন। 

ফরিদপুর জেলার সভাপতি মাওলানা আমজাদ হুসাইন এর সভাপতিত্বে বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলার সাধারন সম্পাদক মুফতি আবু নাসির এর সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব  মাওলানা আতাউল্লাহ আমিন, শারাফাত হুসাইন, বিশেষ আলোচক  ঢাকা উত্তরের যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা মাহফুজ হায়দার। 

আরো বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রধান উপদেষ্টা  আল্লামা শাহ আকরাম আলী, উপদেষ্টা আল্লামা হেলাল উদ্দিন, আবুল হুসাইন, হাবিবুর রহমান, মো: সালিমুল্লাহ খান, ফরিদপুর জেলার শখার সিনিয়র সহ- সভাপতি মাওলানা সুবহান মাহমুদ, মুফতি মাহমুদ হাসান ফায়েক, মাওলানা আবু বক্কর সিদ্দিকী, মাওলানা আনোয়ার হোসেন,মুফতি রওশন আহমদ, মুফতি শফিকুল ইসলাম ফরিদপুরী, মুফতি জাকির হোসেন ফরিদী, মুফতি মফিজুর রহমান, মুফতি আসাদুজ্জামান,তৈয়াবুর রহমান, মিজানুর রহমান মোল্যা, আহসান উল্লাহ, সাদেকুর রহমান সিদ্দিকী, আবু বক্কর সিদ্দিক বৌয়ালমারী, যুব মজলিস এর সভাপতি মাওলানা মিজানুর রহমান,সাধারন সম্পাদক মুফতি মাহবুবুর রহমানমহ সকল উপজেলার নেতৃবৃন্দরা।

আ. দৈ. /কাশেম / রানা


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝