রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাউফলে ইউএনও’র দুর্নীতি ও বিচারের দাবীতে মানববন্ধন
পটুয়াখালী প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ১৭ নভেম্বর, ২০২৪, ৬:০১ পিএম   (ভিজিট : ২৪৭)
X

পটুয়াখালীর বাউফল উপজেলার ইউএনও বশির গাজীর অনিয়ম দুর্নীতি ও তার বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  আজ রোববার (১৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষকদল ও সর্বস্তরের আয়োজনে এই মানববন্ধন সময় বক্তারা বলেন, বাউফলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বানিজ্য,টিআর কাবিখা সহ সকল প্রকল্পের টাকা ভাগাভাগি করে লোপাট করেছেন এই ইউএনও।

উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ে তিনি দুই কোটি টাকার কৃষি প্রনোদনা ভাগাভাগি করে আত্মসাৎ করেছেন যা বিভিন্ন প্রিন্ট মিডিয়া সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাও এই ভাগের অংশিদার থাকায় তিনি সাধারণ জনগন ও রাজনৈতিকনেতাদের চক্ষু আড়ালে থাকেন। আমরা এই তিন কর্মকর্তার অনিয়ম দুর্নীতির বিচার দাবী করছি। আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা কৃষক দলের আহবায়ক তৌহিদুল ইসলাম ফয়সাল, সদস্য সচিব সোহেল আকন ও কৃষক নেতা মো. সোহরাব হোসেন সর্দার প্রমুখ।

আ. দৈ. /কাশেম / নাজিম 


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝