রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে চুরি ছিনতাইকারী অনেক বেড়েছে
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:২১ এএম   (ভিজিট : ৪২)
X

রাজধানী ঢাকায় ছিনতাই অনেক বেড়েছে।   সাধারণ মানুষ ঘর থেকে বের হয়ে ছিনতাই আতঙ্কের মধ্যে দৈনন্দিন কাজ সারছেন। বিশেষ করে মধ্যরাত ও ভোররাতে ছিনতাইকারীদের কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছেন ভুক্তভোগীরা। এর মধ্যে কিছু বড় বা আলোচিত ঘটনায় থানায় মামলা হলেও, অধিকাংশ ক্ষেত্রেই হয় সাধারণ ডায়েরি (জিডি), যা মামলার তালিকায় লিপিবদ্ধ হয় না।

রাজধানীর ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত নানা পদক্ষেপ নিলেও তাদের নিয়ন্ত্রণে হিমশিমই খেতে হচ্ছে বাহিনীর সদস্যদের। এমনকি হামলার শিকারও হতে হচ্ছে তাদের।  বর্তমান বাস্তবতায় চুরি ও ছিনতাইকে সহজে জামিনযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করার সময় শেষ। এসব অপরাধে এখন পেশাদার অপরাধী চক্র সক্রিয়ভাবে যুক্ত হচ্ছে। অনেক অপরাধী প্রশিক্ষণপ্রাপ্ত, তাদের হাতে দেশীয় ও প্রাণঘাতী অস্ত্র থাকে এবং একটি বড় অংশ মাদকাসক্ত।- অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক

এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য বলছে, ২০২৫ সালের ১ জুন থেকে ২০২৬ সালের ৩১ মে পর্যন্ত ঢাকার ৫০টি থানার আটটি বিভাগে ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে ৪১৮টি। এর মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে আগস্ট মাসে ৫৪টি। এছাড়া সবচেয়ে কম ২৫টি মামলা হয়েছে ফেব্রুয়ারি মাসে।

পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৫ সালের জুন মাসে মোট ৩৯টি, জুলাইয়ে ৪৩টি, সেপ্টেম্বরে ৪২টি, অক্টোবরে ৩১টি, নভেম্বরে ৩৬টি ও ডিসেম্বরে ২৮টি ছিনতাইয়ের মামলা নেওয়া হয়েছে। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে ৩০টি, মার্চে ২৯টি, এপ্রিলে ২৬টি ও মে মাসে ৩৫টি মামলা হয়েছে।

এই সময়ে সবচেয়ে বেশি ১০৬টি মামলা হয়েছে তেজগাঁও বিভাগে। আর সবচেয়ে কম ১৭টি মামলা হয় লালবাগে। এছাড়া রমনায় ৩৪টি, ওয়ারীতে ৯১টি, মতিঝিলে ৭৩টি, মিরপুরে ৩৯টি, গুলশানে ২৮টি ও উত্তরা বিভাগে ৩০টি ছিনতাই মামলা নথিভুক্ত হয়েছে।

ডিএমপি জানিয়েছে, বর্তমানে রাজধানীতে এক হাজার ৩৮৭ ছিনতাইকারী সক্রিয় রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৩০৮ জন আছে ওয়ারী বিভাগে। সবচেয়ে কম ৫৩ জন রয়েছে মিরপুরে।

এছাড়া রমনায় ১৫২, লালবাগে ১৫৯, মতিঝিলে ১৬৮, তেজগাঁওয়ে ২৪০, গুলশানে ৬৭ ও উত্তরা বিভাগে ২৪০ ছিনতাইকারী রয়েছে। এসব ছিনতাইকারীর ৮০ শতাংশই একাধিক মামলার আসামি বলে পুলিশ সূত্রে জানা গেছে।

চলতি বছরের মে মাসে ১৩৮ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে ডিসি সামী বলেন, ‘আমরা জনপদ মোড় থেকে যাত্রাবাড়ী পর্যন্ত তালিকা করে ছিনতাইকারী গ্রেফতার করেছি। কিন্তু এসব ছিনতাইকারী আবার কয়দিন পর জামিনে মুক্তি পেয়ে এসে ছিনতাইয়ের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। তারপরও টহল ও ব্লকেড জোরদার করেছি। পাশাপাশি সাদা পোশাকে গ্রেফতার অভিযান পরিচালনা করছি। কুতুবখালী পকেট গেটটি খোলা থাকায় এখানে ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটছে। তাই আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই পকেট গেটটি বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়েছি।’

‘মোহাম্মদপুরকেন্দ্রিক যে অপরাধগুলা ঘটছে, সবগুলো ঘটনায় আশপাশের জেলা-উপজেলা থেকে এসে অপরাধ ঘটিয়ে আবার চলে গেছে। এলেক্স ইমনের (হত্যা) বিষয়টা যদি মনে করেন, ওরা কেরানীগঞ্জ থেকে এসে মোহাম্মদপুরে কুপিয়ে চলে যায়। আশপাশে যে থানাগুলো- সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, এসব এলাকা থেকে এসে তারা অপরাধ করে আবার নিজ নিজ এলাকায় চলে যায়। মোহাম্মদপুরকেন্দ্রিক অপরাধের ঘটনায় অপরাধীদের সব এলাকা থেকে ধরছি। মাঝে ভোলায় গিয়ে আসামি ধরে নিয়ে আসাও হয়েছে। আমাদের এই অভিযানের ফলেই তারা এখানে থাকতে পারছে না। আমরা এ অভিযানটা অব্যাহত রাখছি,’ যোগ করেন তিনি।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী  গণমাধ্যমকে জানান, ‍পুলিশে কাজ দুই রকমের হয়। একটি হলো প্রতিরোধমূলক ব্যবস্থা, যেখানে অপরাধ হওয়ার আগেই বিট পুলিশিং ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা হয়। এজন্য বিট অফিসাররা জনগণ, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমাম, ধর্মীয় নেতা, ব্যবসায়ী সম্প্রদায়- সবাইকে নিয়ে নজরদারি কমিটি তৈরি করেন। যাতে কোনো ধরনের অপরাধ সংগঠিত না হয়। আর সংঘটিত অপরাধের ক্ষেত্রে যারা অপরাধী তাদের পুলিশ গ্রেফতার করে। পরে বিচারকার্য পরিচালনার জন্য আদালতে পাঠানো হয়।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝