রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শূন্যরেখায় ১৭ দিন থাকার পর রহস্যজনকভাবে উধাও ৩ যুবক
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৭:১৪ পিএম   (ভিজিট : ৫৩)
X

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ইজলামারী ভুন্দুরচর সীমান্তের শূন্যরেখায় ১৭ দিন অবস্থান করা তিন যুবককে আজ বুধবার সকাল থেকে আর দেখা যাচ্ছে না। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ ইনের চেষ্টার শিকার হয়ে তাঁরা সেখানে অবস্থান করছিলেন। তবে তাঁরা কখন, কোথায় ও কীভাবে সরে গেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, ওই তিন যুবক নিজেদের বাংলাদেশের নাগরিক দাবি করেছিলেন। দাবি অনুযায়ী, তাঁরা হলেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নাঈম মিয়া (২২), সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জহিরুল ইসলাম (২৬) ও নেত্রকোনার বারহাট্টা উপজেলার পারভেজ (২১)। তবে বিজিবি কর্তৃপক্ষের মাধ্যমে তাঁদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

রৌমারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও সীমান্ত এলাকার বাসিন্দা রুহুল আমিন বলেন, ‘আজকে সকালে ভুন্দুরচর সীমান্তে থাকা তিন যুবককে দেখতে গিয়ে সেখানে তাঁদের আর পাইনি। ওই সীমান্ত এখন ফাঁকা রয়েছে। বিএসএফ সদস্যরাও সেখানে আর নেই।' জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, ‘আমরা ভোর থেকে তাঁদের আর দেখতে পাচ্ছি না।'

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, গত ১৪ জুন ভোর ৬টার দিকে রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তপথে নারী-শিশুসহ ছয়জন এবং ইজলামারী সীমান্তপথে তিন যুবককে বাংলাদেশ ভূখণ্ডে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। কাঁটাতারের এপারে বাংলাদেশ অংশে ঠেলে দেওয়া হলেও বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর বাধায় তাঁদের বাংলাদেশ ভূখণ্ডে পাঠাতে পারেনি বিএসএফ।

মা ও শিশুর জীবনসংকট নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর গত ১৮ জুন ভোরে দুই শিশুসহ দম্পতিকে সরিয়ে নেওয়া হয়। পরে গত ২৩ জুন একই সীমান্তের আরও দুই যুবককে সরিয়ে নেওয়া হয়।

ইজলামারী সীমান্তের শূন্যরেখায় ওই তিন যুবক বিজিবি ও বিএসএফের নজরদারিতে ১৭ দিন ধরে অবস্থান করছিলেন। আজ সকাল থেকে সীমান্তের ওই স্থানে তাঁদের আর দেখা যায়নি। তাঁরা কোথায় গেছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্যও পাওয়া যায়নি।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝