রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
একমঞ্চে বিরোধী দলীয় নেতা, প্রতিমন্ত্রী, ডিএনসিসির প্রশাসক,ওয়াসা ও তিতাসের এমডি
ঢাকা-১৫ তে পানি- গ্যাস সঙ্কট নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রনসহ খাল উদ্ধারে সরকার-বিরোধী দল ঐক্যবদ্ধ
আবুল কাশেম:
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৫:৩৮ পিএম  আপডেট: ০১.০৭.২০২৬ ৯:০৪ পিএম  (ভিজিট : ৯৪)
X

অবশেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় রাজধানীর মিরপুর, কাফরুল ও  ঢাকা-১৫ আসন সহ নগরীতে পানি ও গ্যাসের ভয়াবহ সঙ্কট নিরসন, ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ, সরকারি খালগুলো দখলমুক্ত করতে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সরকারি ও বিরোধী দলীয় স্থানীয় নেতারা। একই সাথে এই শহর পরিষ্কার পরিচ্ছন্নতাসহ জনগণের সবধরনের সেবামূলক কার্যক্রমও ঐক্যবদ্ধভাবে পরিচালনা করা হবে বলে জানান তারা।

আজ বুধবার (০১ জুলাই) সকালে ঢাকা-১৫ আসনের চারটি স্থানে পৃথক মতবিনিময় সভায় বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডিএনসিসির প্রশাসক প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিলটন এলাকায় নাগরিক সেবা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। 
মতবিনিময় সভায় বিরোধ দলীয় নেতা , প্রতিমন্ত্রী ও প্রশাসক পশ্চিম শেওড়াপাড়া  ও মনিপুরী পাড়ার পানির সমস্যার সমাধানে পাঁচটি পানির পাম্প  নির্মাণের জন্য এলাকার জনগণকে দ্রুত স্থান নির্বাচনের জন্য সহযোগিতার আহ্বান জানান।
এ সময় তারা প্রত্যেকে নিজস্ব তহবিল হতে  প্রতিটি পানির পাম্পের জন্য ২০ লাখ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দেন এবং জনগণকে এ বিষয়ে সহযোগিতার অনুরোধ জানান। 

জনসংযোগ কর্মকর্তা মোঃ জাকির হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, সকালে ঘুরি ঘুরি বৃষ্টির মধ্যে ডিএনসিসি ও সরকারি বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সুন্দর ও পরিচ্ছন্ন এবং  শহর গড়েতোলার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে এক মঞ্চে সমবেত হয়েছেন।

জনসংযোগ কর্মকর্তা জানান, আজ বুধবার সকাল ৯ টায় মিরপুর পশ্চিম শেওড়াপাড়া  ৩ নং গলিতে  প্রথম আনুষ্ঠানিক পরিদর্শন শুরু হয়, পরে পূর্ব মনিপুর বাইতুর রহিম জামে মসজিদ এলাকা, বাইশটেকী সরকার বাড়ি মোড় ৪ নম্বর ওয়ার্ড এলাকা ও ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার ডেঙ্গু মশা পরিস্থিতি ,পশ্চিম শেওড়াপাড়া খালের পরিস্থিতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, গ্যাস ও পানির সমস্যাসহ বিভিন্ন এলাকা সরজমিনে পরিদর্শন করেন এবং উপস্থিত স্থানীয় জনগণের অভাব অভিযোগ শুনেন এবং সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেন।

 পরিদর্শনকালে সংক্ষিপ্ত গণজমায়েতে বিরোধী দলীয় নেতা ও স্থানীয় সংসদ সদস্য ডা.শফিকুর রহমান বলেন , ‘প্রধানমন্ত্রী জাতীয় সংসদে আমার কথা শুনেছেন এবং রেখেছেন। এরই আলোকে আজ ইতিহাসে প্রথমবারের মতো সরকারি দল ও বিরোধী দল আমরা একত্রে এলাকার সমস্যা সমাধানে মিলিত হয়েছি  এবং জনগণের সহায়তায় আমরা সকল সমস্যার সমাধান করব ইনশাল্লাহ।’ 

জামাতে আমির বলেন, ‘এলাকায় তীব্র পানির সংকট রয়েছে, গ্যাসের সমস্যা ও কিশোর গ্যাংয়ের সমস্যাসহ বিভিন্ন সমস্যা রয়েছে। তবে এই সমস্যা আইন-শৃঙ্খলা বাহিনী এবং সরকারের একার পক্ষে সমাধান করা সম্ভব না। এই সমস্যা সমাধানে সরকারি দল ও বিরোধী  দল মিলে জনগণের সহায়তায় সমাধান  করা হবে।  জনগণ এগিয়ে না আসে, এই সব সমস্যা সমাধান করা যাবে না।’ 

‘ওই এলাকার সমস্যা সমাধানে এলাকার জনগণকে সহায়তাসহ এলাকার প্রতিটি জনগণকে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সরকারকে সহযোগিতা করার অনুরোধ জানান জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা’। এই ব্যতিক্রমধর্মী ও জনকল্যাণমুখী মতবিনিময় সভা আয়োজন ও সফল করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা স্বীকার করেন বিরোধী দলীয় নেতা ডা.শফিকুর রহমান।

মতবিনিময় সভায় স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা  প্রধানমন্ত্রী নির্দেশে এলাকার জনগণকে নিয়ে বিরোধী দলীয় নেতার  মতবিনিময় সভা এজন্য এসেছি। বিরোধী দলীয় নেতা ডা.শফিকুর রহমান এই এলাকার এমপি এবং ডিএনসিসি প্রশাসক এলাকার জনগণের সেবক।’

তিনি বলেন, আমরা ঢাকা উত্তর সিটির পুরো টিমকে নিয়ে এসেছি, জনগণের অভাব ,অভিযোগ ও দুর্ভোগের কথা শুনতে। ঢাকা উত্তর সিটি এলাকার জনগণের কথা শুনবেন এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে ঢাকা ১৫ আসনের সকল সমস্যা সমাধান করা হবে।’ 

প্রতিমন্ত্রী ঢাকা-১৫ আসনের জনগণকে সকল উন্নয়ন কর্মকান্ডে সরকারকে সহযোগিতার জন্য আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা সরকারি দল ও বিরোধী দল  ঐক্যবদ্ধ ভাবে এলাকার সকল উন্নয়ন কার্যক্রমে অংশীদার হব এবং জনগণকে সাথে নিয়ে সকল সমস্যার সমাধান করে উন্নত ঢাকা গড়ে তুলবো। আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের জনগণের জন্য সকল উন্নয়ন কার্যক্রম হাতে নিয়েছি , সকল উন্নয়ন কার্যক্রম চলমান আছে এবং অব্যাহত থাকবে।’

আজকের মতবিনিময় সভায় ডিএনসিসির প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান বলেন, ঢাকা উত্তর সিটি জনগণের সেবায় নিয়োজিত। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ক্লিন ঢাকা গ্রীন ঢাকা গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। প্রশাসক বলেন, ‘ডিএনসিসি প্রতিনিয়ত প্রতিদিন বাসা বাড়ির বর্জ্য অপসারণ ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যক্রম ,খাল পুনরুদ্ধার করে খাল সংস্কার ,ড্রেন সংস্কার , রাস্তাঘাট সংস্কার , পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান ও বৃক্ষরোপণ অভিযানসহ সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছে।’ 

মতবিনিময় সভায় ঢাকা ওয়াসার এমডি, তিতাসের এমডি , উত্তর সিটি কর্পোরেশনের  প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য কর্মকর্তা ও  প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ডিএনসিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 


আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝