রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, প্রস্তুতি শুরু ইসির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৫:১৬ পিএম   (ভিজিট : ৩৬)
X

আগামী অক্টোবরকে লক্ষ্য রেখে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটার তালিকা, ব্যালট বাক্স এবং নির্বাচনী কর্মকর্তাদের প্রস্তুতি থাকলেও নির্বাচন ব্যয় কমানোর বিষয়েও গুরুত্ব দিচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

গতকাল রবিবার (২৮ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত এক অনানুষ্ঠানিক বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে চার নির্বাচন কমিশনার, ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, অক্টোবরকে লক্ষ্য করেই প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। সে অনুযায়ী নির্বাচন হলে প্রায় ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, প্রায় সাড়ে চার হাজার স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আয়োজনের বিষয়ে কোনটি আগে এবং কোনটি পরে হবে, সে বিষয়েও আলোচনা হয়েছে। জাতীয় নির্বাচনের পর ব্যালট বাক্স প্রস্তুত রয়েছে। পাশাপাশি প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের নিয়োগের প্রয়োজনীয় প্রস্তুতিও রয়েছে।

বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনের খসড়া আইন ও আচরণবিধি নিয়েও আলোচনা হয়। রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট অংশীজনের মতামত নিয়ে চূড়ান্ত আচরণবিধি প্রণয়নে প্রায় ১৫ দিন সময় লাগতে পারে বলে জানানো হয়েছে। ইতোমধ্যে পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচনের খসড়া আচরণবিধি ইসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং ৩০ জুনের মধ্যে মতামত দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

নির্বাচন কমিশনার আরও জানান, এবারের স্থানীয় সরকার নির্বাচন হবে দলীয় প্রতীকবিহীন। তবে রাজনৈতিক দলগুলোর মতামতকে গুরুত্ব দিয়েই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া ভোটকেন্দ্রের সংখ্যা কিছুটা বাড়তে পারে এবং বেসরকারি ও এমপিওভুক্ত শিক্ষকদের ভোটগ্রহণের দায়িত্বে যুক্ত করার বিষয়টিও আলোচনায় এসেছে। তবে এসব বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝