রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফ্যাসিস্ট আ’লীগের দোসর সাবেক অতিরিক্ত আইজিপি ইকবালকে গ্রেফতারের আবেদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১:৩৮ পিএম   (ভিজিট : ৪৮)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৪ সালে যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা ও সহিংসতার মামলায় সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অপারেশন্স) ইকবাল বাহারকে গ্রেফতারের আবেদন করেছে পুলিশ।

আজ রোববার (২৮ জুন) দুপুরে ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। 

আদালতে দাখিল করা আবেদনে বলা হয়েছে, গত ১৮ সেপ্টেম্বর ২০২৪ সালে যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহারসহ সংশ্লিষ্টদের দ্রুত গ্রেফতারের আবেদন জানানো হয়েছে। মামলাটি দণ্ডবিধির ১৪৩, ১৪৪, ১৪৯, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭, ৪২৭, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারায় দায়ের করা হয়।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ওই দিন বিকেল ৩টার দিকে যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনির আখড়া এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্রসহ একটি মিছিল বের করা হয়। অভিযোগ রয়েছে, সাবেক পুলিশ কর্মকর্তা ইকবাল বাহারের নির্দেশনায় তার অনুসারীরা এবং পুলিশের সহযোগিতায় সেখানে অতর্কিত হামলা চালায়। এতে বহু মানুষ আহত হন এবং বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

আবেদনে আরও বলা হয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। বাদীপক্ষের দাবি, এ ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করা তদন্তের স্বার্থে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে অত্যন্ত জরুরি।

এ কারণে যাত্রাবাড়ী থানার মামলার ভিত্তিতে সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাদের দ্রুত গ্রেফতারের নির্দেশনা চেয়ে আদালতের কাছে আবেদন করা হয়েছে।

গত ২০২৫ সালের ২০ জুন সন্ধ্যায় রাজধানীর বেইলি রোড এলাকার একটি বাসা থেকে ইকবাল বাহারকে গ্রেফতার করা হয়। সর্বশেষ তিনি রাজধানীর রাজারবাগ টেলিকমের অতিরিক্ত আইজিপি ছিলেন।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝