রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজারের ইনানী সৈকতে ঢেউয়ে ভেসে গেলেন পর্যটক
চঞ্চল দাশগুপ্ত,কক্সবাজার প্রতিনিধি :
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৭:৩৫ পিএম  আপডেট: ২৭.০৬.২০২৬ ৭:৪২ পিএম  (ভিজিট : ৪৪)
X


কক্সবাজারের উখিয়ায় ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে মোহাম্মদ সায়েম নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। আজ শনিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়ার ইনানীর নৌবাহিনীর জেটি ঘাটের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।নিখোঁজ মোহাম্মদ সায়েম চট্টগ্রামের হাটহাজারী কুয়াইশ এলাকার মো. ইকবালের ছেলে।কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান জানান, সায়েম ও তার বন্ধু আরমান ইনানী নৌবাহিনীর জেটি ঘাটের দক্ষিণ পাশের সমুদ্রসৈকতে গোসল করতে নামেন।গোসলের একপর্যায়ে সায়েম সমুদ্রে ডুবে যেতে থাকেন।

তাকে উদ্ধারের জন্য এগিয়ে চিৎকার শুরু করেন বন্ধু আরমান।তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। স্থানীয় লোকজন ও বিচ কর্মীরা আরমানকে উদ্ধার করতে পারলেও সায়েম প্রবল ঢেউয়ে ভেসে যান।ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান জানান, নিখোঁজ পর্যটককে শনিবার বিকেল সাড়ে তিনটা পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।                                                                                                                                                                                                                
আ. দৈ./কাশেম/ জাকির  


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝