রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে গলায় ইট বেঁধে কুকুর নদী ফেলায় অভিযুক্ত আটক
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৬:৫৯ পিএম   (ভিজিট : ৩৭)
X

নরসিংদী শহরের নাগরিয়াকান্দি সেতু গলায় ইট বেঁধে কুকুরকে নদীতে ফেলে হত্যার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া নিদের্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্প্রতি নরসিংদী শহরের নাগরিয়াকান্দি সেতু থেকে একটি কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রধানমন্ত্রী নজরে এসেছেন ঘটনাটি।

 গত ২৬ জুন এই ঘটনায় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে আজ শনিবার  (২৭ জুন) অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার এ আর এম আল মামুন। গ্রেপ্তার মোহাম্মদ আলী কামারগাঁও এলাকার আবদুর রবের ছেলে।

এর আগে গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নাগরিয়াকান্দি সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেন ওই ‍যুবক। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার নিজ এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। 

এদিকে পশুর প্রতি এমন নির্মম নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরেও আসে। পরে এ ঘটনায় ব্যবস্থা নিতে গত শুক্রবার সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। 

নরসিংদী মডেল থানার এ আর এম আল মামুন গণমাধ্ইযমকে বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সার্বিক নির্দেশনায় অভিযুক্ত মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত বাকিদেরও আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে কুকুর স্থানীয় এক নারী লালন-পালন করতেন। কিছু দিন আগে মাটিতে গর্ত করায় কুকুরটির গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেয় আলী। এই ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝