রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শার্শায় বজ্রপাতের শিকার বিজিবি সদস্য, আহত ৪ জন
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৮:১৯ পিএম   (ভিজিট : ৪৯)
X

যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্ত এলাকায় আকস্মিক বজ্রপাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যসহ চারজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার সময় এই দুর্ঘটনা ঘটে।

​আহত বিজিবি সদস্যের নাম শফিউর রহমান। তিনি যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সৈনিক হিসেবে কর্মরত আছেন। এ ঘটনায় তাঁর সঙ্গে আরও তিনজন সাধারণ নাগরিক আহত হয়েছেন। আহত সবাইকে দ্রুত উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিলেন সৈনিক শফিউর রহমান। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রবল বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তিনি এবং পাশে থাকা তিন স্থানীয় বাসিন্দা বজ্রাঘাতের শিকার হন। ঘটনাস্থলে থাকা অন্য বিজিবি সদস্যরা কালক্ষেপণ না করে দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহত চারজনকেই হাসপাতালের জরুরি বিভাগে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তাঁরা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

​এদিকে আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগের পর শালকোনা সীমান্ত এলাকায় বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝