রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জন খুন,গণপিটুনিতে প্রাণ গেল সন্দেহভাজনের
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৭:১৫ পিএম   (ভিজিট : ৩০)
X

লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের মা এবং দুই কন্যাকে গলাকেটে হত্যার ঘটনায় গণপিটুনিতে গুরুতর আহত সন্দেহভাজন অন্তর মজুমদার মারা গেছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে পৌর শহরের দেনায়েতপুর এলাকার একটি ভবন থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ এবং একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে অন্তর মজুমদার নামে এক ভ্রাম্যমাণ ফল বিক্রেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। তাকে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানোর সময় তিনি মারা যান। সন্দেহভাজন অন্তর মজুমদারের বাড়ি নোয়াখালীর সুবর্ণচরে। হত্যাকাণ্ডের শিকার ওই পরিবারটি এবং অভিযুক্ত ঘাতক একই ভবনে ভাড়া থাকতো।
হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের তিন সদস্য হলেন- মা শাহীনুর বেগম (৩৫) এবং তার দুই মেয়ে ছায়মা (২১) ও সিফা (১৩)।

নিহত ছায়মা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। এ ঘটনায় গুরুতর আহত আরেক মেয়ে ইকরা (১৭)। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 
তাদের বাড়ি কুমিল্লা জেলার হোমনা থানাধীন লটিয়া গ্রামে। নিহত শাহীনুরের স্বামীর নাম কামাল হোসেন ২০১৯ সালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। পরিবারটি লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের ধানহাটা এলাকায় ভাড়া থাকতো। প্লাস্টিক পণ্য হকারি করে বিক্রি করে জীবিকা নির্বাহ করতো তারা।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, অন্তর নামে গণপিটুনিতে আহত একজনকে হাসপাতালে নিয়ে আনা হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজে পাঠানোর সময় মারা গেছেন।

এর আগে সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) রাশেদুল জানিয়েছিলেন, তিনজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। অপর একজন গুরুতর আহত। সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তাকেও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কি কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটি এখনো উদ্ঘাটন করতে পারেনি পুলিশ।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝