রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জেলের জালে ৩ কেজির ইলিশ, বিক্রি ১১ হাজার টাকায়
মামুন হোসাইন , চরফ্যাশন (ভোলা)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৬:৩০ পিএম   (ভিজিট : ৪৩)
X

ভোলার লালমোহন উপজেলার মেঘনা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ৩ কেজি ২০০ গ্রাম ওজনের বিশাল আকৃতির একটি ‘রাজা ইলিশ’। মাছটি ঘাটে এনে নিলামে তুললে ১১ হাজার টাকায় কিনে নেন স্থানীয় মৎস্য আড়ৎদার সাইমা স্টোরের মালিক সালাউদ্দিন তালকুদার।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের পাটওয়ারীর হাট এলাকার কোবখালী মাছঘাটে নিলামে বিক্রি করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নুরে আলম মাঝি ৮ জন মাঝিমাল্লাকে সঙ্গে নিয়ে মেঘনা নদীতে ইলিশ শিকারে যান। মাছ ধরার একপর্যায়ে অন্যান্য মাছের সঙ্গে জালে উঠে আসে বিশাল আকৃতির এই ইলিশটি। পরে মাছটি ঘাটে নিয়ে আসলে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে কেনার আগ্রহ তৈরি হয়।

নিলামে সর্বোচ্চ দর দিয়ে মাছটি কিনে নেন স্থানীয় মাছ আড়তদার সাইমা স্টোরের মালিক সালাউদ্দিন তালুকদার। তিনি জানান, বড় আকারের ইলিশ হওয়ায় মাছটি ঢাকায় পাঠানো হবে। সেখানে ভালো দাম পাওয়া গেলে কয়েক হাজার টাকা লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন আজকের দৈনিককে জানান, মেঘনা ও তেঁতুলিয়া নদীতে সফলভাবে অভিযান পরিচালনার ফলে নদীতে বড় আকারের ইলিশের উপস্থিতি বেড়েছে। জেলেরা যদি নিষেধাজ্ঞা ও সংরক্ষণ কার্যক্রম আরও আন্তরিকভাবে মেনে চলেন, তাহলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন ও আকার দুটোই আরো বৃদ্ধি পাবে। স্থানীয়দের মতে, মৌসুমের শুরুতেই এত বড় ইলিশ ধরা পড়ায় জেলেদের মধ্যে উৎসাহ ও আশাবাদ তৈরি হয়েছে।

আ. দৈ./কাশেম/ জাকির


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝