বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
ধানমণ্ডিতে সাংবাদিকদের ওপর হামলা, অভিযুক্ত জামায়াত নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৪:৫৫ পিএম   (ভিজিট : ৭৯)
X

রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ‘আওয়ামী দোসর’ আখ্যা দিয়ে হামলা করেছেন জামায়াতের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৩ জুন) জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের একটি বিক্ষোভ মিছিল শেষে বিফ্রিং চলাকালে সাংবাদিকদের সঙ্গে বাগবিতণ্ডাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

এ সময় যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রাব্বী সিদ্দিকী ও দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশিরকে বেধড়ক মারধর করেন তারা। এ ছাড়া এটিএন বাংলার রিপোর্টার সাইফুল্লাহ আল হেলাল মারধরের শিকার হন।

জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সকাল সাড়ে ৮টার দিকে ধানমণ্ডি ৩২ নম্বর এলাকায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমণ্ডি জোনের উদ্যোগে আওয়ামী লীগবিরোধী একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ শেষে বক্তব্য দেওয়ার সময় এক পর্যায়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে।


সাংবাদিকদের ‘আওয়ামী দোসর’ আখ্যা দিলে কয়েকজন সাংবাদিক প্রতিবাদ জানান। এরপর কয়েকজন সাংবাদিককে এলোপাতাড়িভাবে মারধর করেন জামায়াতের নেতাকর্মীরা। এতে রাব্বী ও মাহফুজুর নামের দুজন সাংবাদিক আহত হন। হামলার ঘটনায় তার মুখ দিয়ে রক্ত পড়তে দেখা যায়।

পরে উপস্থিত অন্য সাংবাদিকরা তাকে উদ্ধার করে বাংলাদেশ মেডিক্যালে পাঠান। এ বিষয়ে ধানমণ্ডি থানা জামায়াতের কর্মপরিষদের সদস্য মুজিবুর রহমান খান সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে অনাকাঙ্ক্ষিত জানিয়ে তিনি বলেন, ‘আমাদের কর্মসূচিতে বহিরাগতরাও ঢুকে গিয়ে এমন কাজ করতে পারে।’

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝