রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শাহজালালের দানবাক্স খুলে প্রকাশ্যে চলছে অর্থ গণনা, কৌতূহল এলাকাজুড়ে
সিলেট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৭:৫২ পিএম   (ভিজিট : ৯২)
X

সিলেটের হজরত শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স খোলা হয়েছে এবং সেখানে প্রথমবারের মতো প্রকাশ্যেই চলছে টাকা গণনা। এ নিয়ে মাজারের ভক্ত, দর্শনার্থী এবং স্থানীয়দের মনে দেখা দিয়েছে ব্যাপক কৌতূহল। 

সোমবার (২২ জুন) দুপুর আড়াইটা থেকে মাজারে রাখা সিল করা ডেকচির ঢাকনা খুলে আনুষ্ঠানিকভাবে টাকা গণনা শুরু হয়েছে। জানা গেছে, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত এই গণনা কার্যক্রমে মাদরাসার শিক্ষার্থীরা দানের টাকাগুলো গুনছেন। পুরো কার্যক্রমে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত রয়েছেন। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা গেছে।

গণনার সময় মাজার প্রাঙ্গণে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়। অনেকে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। প্রকাশ্যে দানের টাকা গণনার এমন দৃশ্য আগে কখনো দেখা না যাওয়ায় বিষয়টি ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

জেলা প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, গণনা শেষে মোট দানের পরিমাণ নির্ধারণ করা হবে। পরে এ অর্থ কীভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। 

দীর্ঘদিন ধরে হযরত শাহজালাল (রহ.) মাজারে ভক্ত ও দর্শনার্থীরা দান করে আসছেন। তবে সে অর্থ প্রকাশ্যে গণনার নজির আগে ছিল না। এবারই প্রথম এমন ব্যতিক্রম আয়োজন করা হলো।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝