রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিনিয়োগ বাড়াতে মালয়েশিয়ার শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৬:৫৭ পিএম   (ভিজিট : ৭৪)
X

বাংলাদেশে বিনিয়োগে আনতে মালয়েশিয়ার পাঁচ শীর্ষ কোম্পানির নির্বাহী প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার স্থানীয় সময় বিকেলে হোটেল কুয়ালালামপুরে শাংগ্রি লা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘দেশে মুক্তবাজারের জন্য আমাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সই হচ্ছে। এই প্রসিজিউরের ভেতরে আমরা ইকোনমিক লিবারাইলেশনের দিকে যাচ্ছি, ডি- রেগুলেশনের দিকে যাচ্ছি, যার মূল উদ্দেশ্য যার মূল্য উদ্দেশ্যে বিভিন্ন জায়গা থেকে ইনভেস্টমেন্ট নিয়ে আসা। মালয়েশিয়া সেই দিক থেকে বড় লক্ষ্যে জায়গা আমাদের দিক থেকে।’

মাহদী আমিন বলেন, ‘ইতোমধ্যে কিন্তু আমরা এখানে যখন প্রেস কনফারেন্স করছি তখন প্রধানমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার সবচাইলে পাঁচটি ডিফারেন্ট কোম্পানির সঙ্গে বিনিয়োগের বিষয়ে কথা বলছেন, উনাদের শীর্ষ কর্মকর্তারা আলোচনা করছেন।’

তিনির বলেন, ‘আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, মালয়েশিয়া থেকে বাংলাদেশে বিনিয়োগ নিয়ে যাওয়া। বাংলাদেশে যেহেতু বড় একটা মার্কেট বেইস রয়েছে। স্বাভাবিকভাবে সেখানে কনজিউমার ডিমান্ডও রয়েছে যেটিকে উনারা ফুলফিল করতে পারবেন।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ মুখপাত্র বলেন, ‘সামগ্রিকভাবে বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং কীভাবে বাড়ানো যায়? প্রোডাকশন কীভাবে বাড়ানো যায়? আমাদের অনেক বড় ডেমোগ্রাফিক ডিভিডেন্ট রয়েছে যার অর্থ আমাদের কর্মসংস্থানের একটা অবারিত সুযোগ রয়েছে। একদিকে যেমন আমাদের মার্কেট ডিমান্ড অনেক বেশি, একই সাথে আমাদের এমপ্লয়জ সাপোর্ট করার মতো সক্ষমতাও রয়েছে। এই দুটো সমন্বয়ের মাধ্যমে আমরা নিশ্চিত করেছি যে, মালয়েশিয়া থেকে যদি বাংলাদেশে বিনিয়োগ করে আমরা আমাদের সরকার অবস্থানের ভেতর যতটা সম্ভব নীতিগত সহযোগিতা করব এবং ডিরেগুলেশনের মাধ্যমে প্রো-বিজনেস প্রো-ইনভেস্টমেন্ট একটা ফ্রেমওয়ার্ক তৈরি করব।’ 

মালয়েশিয়া ছেড়ে যাওয়ার আগে মালয়েশিয়ার পাঁচটি বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নিয়ে মাহদী আমিন বলেন, ‘এসব সাক্ষাতের মূল উদ্দেশ্য হচ্ছে, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের বিনিয়োগ এবং বাণিজ্য বৃদ্ধি করা এবং বাংলাদেশের কর্মসংস্থানকে আরো বেগবান করা। আজকে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন সেই কোম্পানিগুলোর মধ্যে রয়েছে পেট্রোনাস গ্রুপ, আগজিয়াটা, এয়ার এশিয়া, পারডুয়া এবং এমএমসি ফোর্স।’ 

বাংলাদেশের প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ব্যাপকতা তুলে ধরে তিনি বলেন, ‘এই সফরের মধ্য দিয়ে বন্ধুত্বের নতুন দ্বার উন্মোচিত হয়েছে। বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার যে ভিন্নমাত্রিক ঐতিহাসিক ভ্রাতৃত্বপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সেটিকেও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আলোকপাত করেছেন। পারস্পরিক স্বার্থকে প্রাধান্য দিয়ে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করে অর্থনৈতিক সহযোগিতা আরো কীভাবে শক্তিশালী এবং জোরদার করা যায় সেটিকে নিয়ে দুই দেশের রাষ্ট্রনায়করা সুবিস্তৃত আলোচনা করেছেন।’ 

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও প্রধানমন্ত্রী অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও ডেপুটি প্রেসসচিব জাহিদুল ইসালম রনি ও মালয়েশিয়া ডেপুটি হাই কমিশার শাহানারা মলিকা উপস্থিত ছিলেন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝