বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
২ মিনিট সময়সীমা ,বাকি কথা টকশোতে বলবেন’—নিলুফার চৌধুরী মনিকে স্পিকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৯:৪৩ পিএম   (ভিজিট : ৭০)
X

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের ওপর সাধারণ আলোচনার অংশ হিসেবে আজকের অধিবেশনে বাজেট বক্তৃতায় অংশ নিয়েছিলেন সরকার দলীয় সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি। তবে তার জন্য বরাদ্দকৃত সময় শেষ হয়ে যাওয়ায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন।

রোববার (২১ জুন) বিকেলে সংসদ অধিবেশনে প্রস্তাবিত বাজেট বক্তৃতা চলাকালে স্পিকার এ কথা বলেন। এর আগে, বক্তব্যের শুরুতে বাজেট নিয়ে বিরোধী দলের বক্তব্যের সমালোচনা করে নিলোফার চৌধুরী মনি বলেন, গত কয়েকদিন আগে বিরোধী দলের একজন সংসদ সদস্য বলেছেন, কওমি মাদরাসায় নাকি বরাদ্দ দেওয়া হয়নি। 

আমি তাকে বলতে চাই- কওমি অর্থ গোষ্ঠী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোনো গোষ্ঠীর জন্য, কোনো ব্যক্তির জন্য কাজ করে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের নেতা তারেক রহমান সমগ্র বাংলাদেশের জন্য কাজ করেন। সংসদে তরুণদের ৮ জন প্রতিনিধি আছেন। তারা তরুণদের নিয়ে কোনো কথা বলেন না। তারা শুধু গণভোট নিয়ে কথা বলেন।

তিনি বলেন, একজন সংসদ সদস্য তার বাবা জীবিত থাকার পরও মুক্তিযুদ্ধে শহীদ বলে উল্লেখ করেছেন। সংসদ সদস্য হতে হলে মুক্তিযোদ্ধা হতেই হবে- এমন কোনো কথা নেই। জনগণের জন্য কাজ করলেই হয়। কিন্তু তারা মুক্তিযোদ্ধার সন্তান দাবি করতে অসত্য বক্তব্য দিচ্ছেন।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন বলেন, ওই সংসদ সদস্য যে বক্তব্য দিয়েছেন তা অনিচ্ছাকৃত ভুল। তিনি নিজেও সেটা স্বীকার করেছেন। এটা ছিল স্লিপ অব টাং। এর আগেও সংসদে এ নিয়ে জানানো হয়েছে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝