রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘একটাও সামনে আসবি না, মাইরা লামু’ —যুবলীগের মিছিলে পুলিশকে লক্ষ্য করে হুমকিমূলক স্লোগান
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৫:৫৫ পিএম   (ভিজিট : ৩৭)
X

গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যুবলীগের ব্যানারে একটি মিছিল থেকে পুলিশকে উদ্দেশ করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১৪ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় মিছিল থেকে বলা হচ্ছে-- `ওই! একটাও সামনে আবি, মাইরা লামু, মাইরা লামু। একটাও সামনে আবিনা”।

আজ রোববার সকাল ১০টার দিকে গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকার কলম্বিয়া গার্মেন্টসের সামনে মিছিলটি অনুষ্ঠিত হয়েছে বলে নিশ্চিত করেছেন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও সম্পর্কে জানতে চাইলে ওসি হারুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, “যুবলীগের ব্যানারে মিছিলটি আমার থানা এলাকায় হয়েছে। তবে সে সময় আমার থানার কোনো পুলিশ সদস্য সেখানে ছিল না। সেখানে গাছা থানার পুলিশ সদস্য উপস্থিত ছিল। যাকে উদ্দেশ করে হুমকি দেওয়া হয়েছে, তিনি গাছা থানার পুলিশ সদস্য। এ বিষয়টি নিয়ে কাজ করছি।”

ভিডিওতে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইউনিফর্ম পরা দুইজন পুলিশ সদস্য দাঁড়িয়ে রয়েছেন। এ সময় বিপরীত লেনে যুবলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। সেখানে পুলিশকে হুমকি দিয়ে কথা বলছিলেন মিছিলে অংশগ্রহণকারী এক ব্যক্তি। পাশাপাশি বিভিন্ন স্লোগান দিতে দিতে মিছিলটি সামনে এগিয়ে যায়।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝