রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে শুল্ক ফাঁকির অভিযোগে ট্রাকভর্তি এসি-ফ্রিজ সহ আটক -২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১২:৪১ পিএম  আপডেট: ১৮.০৬.২০২৬ ৪:৩৫ পিএম  (ভিজিট : ৫৭)
X

চট্টগ্রামের পতেঙ্গায় শুল্ক ফাঁকি দিয়ে ট্রাকভর্তি করে নিয়ে যাওয়া হচ্ছিল এসি-ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিকস সামগ্রী। এ ঘটনায় দুজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ বৃহস্পতিবার (১৮ জুন) ভোর ৫টার দিকে পতেঙ্গা থানার ১০ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

জব্দ পণ্যের মধ্যে রয়েছে- একটি ফ্রিজ, একটি ডিপ ফ্রিজ, দুটি ওয়াশিং মেশিন, একটি পোর্টেবল এয়ার কন্ডিশনার (এসি), চারটি ফুল ইউনিট এসি এবং একটি আউটডোর এসি। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, একটি চক্র বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ ইলেকট্রনিকস সামগ্রী খালাস করে শুল্ক ফাঁকি দিয়ে বাজারজাত করার প্রস্তুতি নিচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানা হয়।

অভিযানে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের ইলেকট্রনিকস সামগ্রী উদ্ধার করা হয়। জব্দ পণ্যগুলোর দাম সাড়ে ১০ লাখ টাকারও বেশি। আটকদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। জব্দ মালামাল ও আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝