রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর আদাবরে ‘কবজি কাটা’ গ্রুপের গ্রেফতার-৫
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৪:৫৬ পিএম   (ভিজিট : ৫৩)
X

হঠাৎ ঢাকাসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্নক অবিনতি হয়েছে। এরইমধ্যে রাজধানীর আদাবরে বিকাশের দোকানে ছিনতাইয়ের ঘটনায় কবজি কাটা গ্রুপের সেকেন্ড ইন্ড কমান্ড আবু সাঈদসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

 আজ বুধবার (১৭ জুন) সকালে র‍্যাব-২ এর সিপিএসসির অতিরিক্ত পুলিশ সুপার মুহতামিম হাসান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, গ্রেফতার অন্যরা হলেন- রাশেদ খন্দকার (৩২), মো. লিটন (২৮), মো. তসির (৩০) এবং মো. তরিকুল ইসলাম (২৫)। গতকাল মঙ্গলবার (১৬ জুন) মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুর ও পীরেরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‍্যাবের-২ এর একটি অভিযানিক দল।

তিনি বলেন, কবজি কাটা গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবু সাঈদসহ পাঁচজনকে রাজধানীর মোহাম্মদপুর ও পীরেরবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রুপের অন্য সদস্যদের ধরতে এবং অস্ত্র উদ্ধারে আমাদের অভিযান চলমান।

এর আগে গতকাল মঙ্গলবার আদাবরে দোকানে ঢুকে বিকাশের এজেন্ট শফিকুলকে কুপিয়ে তার কাছে থাকা তিন লাখ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায় কবজি কাটা আনোয়ার গ্রুপের সদস্যরা। পরে শফিকুলকে গুরুতর আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ভুক্তভোগী শফিকুল দোকান খুলে বসামাত্রই ৪ থেকে ৫ জন চাপাতি হাতে দোকানে আসে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তার ডান হাতে কোপ দিয়ে টাকা ও বিকাশের মোবাইল নিয়ে যায়।

এই ঘটনায় মঙ্গলবার বিকেলে আসামিদের ধরতে মোহাম্মদপুরের তুরাগ হাউজিংয়ে অভিযান চালায় আদাবর থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে কবজি কাটা আনোয়ার গ্রুপের টানা আমির, চোরা রুবেল, আবুল কাশেম ও আরিফ হোসেন জয় আদাবর থানার ওসি ও এসআইকে চাপাতি দিয়ে অতর্কিত হামলা চালায়।

এসময় পুলিশ আত্মরক্ষায় গুলি করে। এতে টানা আমির ও চোরা রুবেল গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধসহ চারজনকে আটক করে আদাবর থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে হাতুড়ি উদ্ধার করা হয়। পরে তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝