রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সবার কাছে দোয়া চেয়েছেন ঢাকার ডিসি ফরিদা খানম
মাগুরার ডিসি মোতাকাব্বীর ঢাকায় ‘আই সি ইউতে’ ভর্তি
আবুল কাশেম:
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৯:১৫ পিএম  আপডেট: ১৫.০৬.২০২৬ ৯:৩৮ পিএম  (ভিজিট : ১৪০)
X

বর্তমান মাগুরা জেলা প্রশাসক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা  মোতাকাব্বীর আহমেদ রাজধানীর গুলশানে ‘এভার কেয়ার হাসপাতালে’ আই সি ইউতে ভর্তি হয়েছে। 

 আজ সোমবার (১৫ জুন) ‘আজকের দৈনিক পত্রিকাকে’ এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও বিসিএস ২৫তম ব্যাচের কর্মকর্তা ফরিদা খানম। তিনি জানান, ‘এভার কেয়ার হাসপাতালে’ আই সি ইউতে ভর্তির পর অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে নিবীর পর্যবেক্ষণে আছেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ। তিনিও বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ২৫তম ব্যাচের কর্মকর্তা।

তিনি আরো জানান, আজ সোমবার হঠাৎ মোতাকাব্বীর আহমেদের পেটে অসহনীয় ব্যথা এবং শ্বাসকষ্টে ভোগতে থাকেন। তাৎক্ষণিকভাবে মাগুড়া জেলা থেকে বিষয়টি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়।  সাথে সাথে এই বিষয়টি আমলে বিবেচনায় নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের (ক্যাবিনেট) উদ্যোগে আজ সোমবার বিকেল ৪টায় ‘এয়ার অ্যাম্বুলেন্সের’ মাধ্যমে তাকে (মোতাকাব্বীর) ঢাকায় আনা হয় এবং ‘এভার কেয়ার হাসপাতালে’ভর্তি করা হয়।

এই হাসপাতালে দ্রুত প্রয়োজনীয় পরীক্ষা নিরিক্ষীর পর দায়িত্বরত সিনিয়র ডাক্তারগণ রোগীর স্বজনদের  জানিয়েছেন মোতাকাব্বীর সাহেবের ‘ফুসফুসে ইনফেকশন’ ধরা পড়েছে। তবে রোগীকে সুস্থ করার জন্য ডাক্তারদের পক্ষ থেকে আন্তরিকর্তার সাথে চেষ্টা চালানো হচ্ছে।

ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম আরো জানান, মোতাকাব্বীর আহমেদ তার ঘনিষ্ট বন্ধু এবং একই ব্যাচর কর্মকর্তা। এই পরিস্থিতিতে ফরিদা খানম তার  বন্ধু মোতাকাব্বীরের দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, মাগুরা জেলা প্রশাসক পদে নিয়োগ পাবার আগে, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) অঞ্চল-৫ সহ একাধিক অঞ্চলে মোতাকাব্বীর আহমেদ দীর্ঘদিন যাবৎ নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এরপর তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে উপসচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া আরো অনেক সরকারি দপ্তরে দায়িত্ব পালন করেছেন।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝