রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকার যানজট নিরসনে দ্রুত এআই ক্যামেরা স্থাপনে নির্দেশনা প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৬:১৬ পিএম   (ভিজিট : ৪৯)
X

রাজধানী ঢাকার তীব্র যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থার আমূল আধুনিকায়নে সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দ্রুততম সময়ের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির ক্যামেরা স্থাপনের কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ সোমবার (১৫ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন কক্ষে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি সংশ্লিষ্টদের এই তাগিদ দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত অবহিত করেন।

অতিরিক্ত প্রেস সচিব জানান, ঢাকার ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন ও যানজট সংকট থেকে নগরবাসীকে মুক্তি দিতে এটি ছিল প্রধানমন্ত্রীর তৃতীয় সমন্বয় সভা। এআই ক্যামেরা স্থাপনের পাশাপাশি রাজধানীর সড়কগুলো থেকে পুরোনো, জরাজীর্ণ ও মেয়াদোত্তীর্ণ যানবাহন পর্যায়ক্রমে অপসারণ করার বিষয়েও বৈঠকে গুরুত্বের সাথে আলোচনা হয় এবং প্রধানমন্ত্রী এ ব্যাপারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।

উল্লেখ্য, ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনাকে ঢেলে সাজাতে গত ৭ মে থেকে পরীক্ষামূলকভাবে এআই প্রযুক্তির ব্যবহার শুরু করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এই আধুনিক ক্যামেরাগুলোতে 'সড়ক পরিবহন আইন-২০১৮' লঙ্ঘনের ঘটনা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করার উন্নত সফটওয়্যার যুক্ত করা হয়েছে। 

ইতিমধ্যেই শহরের ৩০টি গুরুত্বপূর্ণ ক্রসিংয়ের সিগন্যাল পয়েন্টে অত্যাধুনিক পিটিজেড (PTZ) ক্যামেরা বসিয়ে কার্যক্রম পরিচালনা করছে পুলিশ। কোনো চালক ট্রাফিক আইন অমান্য করলেই ক্যামেরাটি তাৎক্ষণিকভাবে গাড়িটি চিহ্নিত করছে এবং স্বয়ংক্রিয়ভাবে গাড়ির মালিকের বিরুদ্ধে ডিজিটাল মামলা ও জরিমানা ইস্যু হচ্ছে। এর ফলে ট্রাফিক নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন আসছে এবং সড়কগুলোতে শৃঙ্খলা ফেরার পাশাপাশি যানজট অনেকটাই কমে আসছে।

এই গুরুত্বপূর্ণ বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এবং মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

আ. দৈ,./কাশেম/ হেলাল


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝