রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কালো মানিক’ উপহার দিতে আলোচনায় আসা সোহাগ এবার গ্রেফতার
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৭:১৩ পিএম   (ভিজিট : ৫৭)
X

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ নামের গরু উপহার দিয়ে আলোচনায় আসা পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সোহাগ মৃধাকে (৩৫) হত্যার প্রচেষ্টা ও পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।

আজ রবিবার (১৪ জুন) তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার সোহাগ মৃধা উপজেলার ৩ নাম্বার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর ঝাটিবুনিয়া ৯ নাম্বার ওয়ার্ডের মৃত বেলায়েত হোসেন মৃধার ছেলে।

পুলিশ জানায়, সোহাগ মৃধার বিরুদ্ধে সাম্প্রতিক একটি হামলা ও হত্যাচেষ্টার মামলাসহ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পিসিপিআর (PCPR) যাচাইয়ে তার বিরুদ্ধে মারামারি, পর্নোগ্রাফি, নারী ও শিশু নির‌্যাতন, চাঁদাবাজি, মাদক ও চুরিসহ একাধিক মামলা বিচারাধীন থাকার তথ্য পাওয়া গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ জুন বিকালে উপজেলার উত্তর ঝাটিবুনিয়া এলাকায় পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়েছে, পূর্বপরিকল্পিতভাবে একদল লোক বাদীর শ্বশুরবাড়িতে প্রবেশ করে শাহরিয়ার আহম্মেদকে টেনে-হিঁচড়ে বাইরে এনে মারধর করে। এ সময় সোহাগ মৃধা ধারাল দা দিয়ে মাথায় কোপ দেওয়ার চেষ্টা করলে আঘাতে তার বাম চোখের ভ্রুর ওপর গুরুতর জখম হয়। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে সারমিন সুলতানা ও মাহিনুর বেগমও হামলার শিকার হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, মাহিনুর বেগমের গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় এবং নারী সদস্যদের শ্লীলতাহানির ঘটনাও ঘটে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, সোহাগ মৃধার বিরুদ্ধে মির্জাগঞ্জ থানার মারামারি ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারার মামলা এবং পূর্বের একটি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। রোববার তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। মামলাগুলোর তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝