রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাত ৯টার পর দোকান খোলা থাকলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৭:০৯ পিএম   (ভিজিট : ৫১)
X

বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার নির্দেশনা দিয়েছে সরকার। এই নির্দেশনা না মানলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। রোববার (১৪ জুন) এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এই ঘোষণা দিয়েছে ডিএসসিসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বস্তরের ব্যবসায়ীদের দাবি ও ক্রেতাদের সুবিধার্থে সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী শপিংমল, মার্কেট ও দোকান বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। এই নির্দেশনা প্রতিপালনে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

আরও বলা হয়েছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই নির্দেশনা অমান্য করলে বিদ্যমান আইন ও বিধিবিধান অনুযায়ী যথাযথ প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পরই বিশ্ববাজারে বেড়ে যায় জ্বালানি তেলের দাম। যার ব্যাপক প্রভাব পড়ে বাংলাদেশেও। মাস খানেকেরও বেশি সময় ধরে ঢাকাসহ সারাদেশের পেট্রোল পাম্পগুলোতে গাড়ি ও মানুষের দীর্ঘ লাইন লেগে থাকে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের অস্থিরতায় দেশে বিদ্যুৎ উৎপাদন এবং সরবরাহও ব্যাহত হয়। এমন পরিস্থিতিতে ভবিষ্যত ঝুঁকি এড়াতে বিদ্যুৎ সাশ্রয়ের দিকে নজর দেয় বর্তমান সরকার।  

সে লক্ষ্যে প্রথমে শপিং মল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল সন্ধ্যা ৬টা পর্যন্ত। কয়েক দিন পর তা এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়। এরপর ঈদুল ফিতরকে সামনে রেখে এই নিষেধাজ্ঞা শিথিল করা হয়।

ঈদের আমেজ শেষ হলে আবার সময়সীমা বেঁধে দেওয়া হয় রাত ৮টা পর্যন্ত। এরপর কোরবানির ঈদের সময়ও অনেক রাত পর্যন্ত শপিং মল, মার্কেট ও দোকানপাট খোলা রাখতে পেরেছিলেন ব্যবসায়ীরা। এবার নতুন নির্দেশনায় রাত ৯টার মধ্যে দোকানপাট বন্ধের কথা বলা হয়েছে।

বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শেষ হওয়ার পথে। খুব শিগগিরই দেশগুলোর মধ্যে শান্তিচুক্তি হবে বলে শোনা যাচ্ছে। বিশ্ব পরিস্থিতি স্বাভাবিক হলে সরকারও দোকানপাট খোলা রাখার নির্দেশনা তুলে নেবে বলে জানিয়েছে।  

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝