রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের পরিবেশ নিয়ে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৫:৫২ পিএম   (ভিজিট : ৩৬)
X

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের পরিবেশ ও পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুত পরিবেশ উন্নয়নের নির্দেশ দিয়েছেন। 

রোববার (১৪ জুন) ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নবনির্মিত নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, একটি হাসপাতালে মন্ত্রী, সচিব বা মহাপরিচালক (ডিজি) আসতে পারেন। কিন্তু হাসপাতালের যে অবস্থা দেখলাম, তাতে আমি হতাশ। দেশের অনেক জেলা হাসপাতাল পরিদর্শন করেছি। অন্তত অতিথিদের জন্য হলেও সেসব স্থানে পরিচ্ছন্নতা বজায় রাখা হয়। এখানে তা দেখা যায়নি।

তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে উদ্দেশ করে বলেন, আপনাদের পরশুদিন পর্যন্ত সময় দিলাম। রান্নাঘর ও হাসপাতাল চত্বরে পড়ে থাকা পুরোনো কালো পাতিলসহ অপ্রয়োজনীয় সামগ্রী অপসারণ করতে হবে। দাহ্য পদার্থ ও অপ্রয়োজনীয় জিনিসপত্র জমিয়ে রাখার কারণে অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি হয়েছে। আগুন লাগলে রোগীদের জীবন হুমকির মুখে পড়বে।

মন্ত্রী আরও বলেন, আপনারা কি নিজেদের বাসায় এমন কালো ও অপরিচ্ছন্ন পাতিল ব্যবহার করেন? রোগীরা গরিব হতে পারেন, কিন্তু তাদের প্রতি এমন অবহেলা গ্রহণযোগ্য নয়। আমি এ ধরনের দৃশ্য দেখতে চাই না। তিনি স্থানীয় সংসদ সদস্যকে উদ্দেশ করে বলেন, আপনি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি। আমি অনুরোধ করব, জেলা প্রশাসককে সঙ্গে নিয়ে রান্নাঘর ও বাথরুম পরিদর্শন করুন। পরশুর মধ্যেই এসব সমস্যার সমাধান করতে হবে।

হাসপাতালের দায়িত্বশীল কর্মকর্তাদের সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনি চার বছর ধরে এখানে দায়িত্ব পালন করছেন। অথচ প্রশ্ন করলে অন্যদিকে তাকিয়ে থাকেন। একজন কর্মকর্তাকে তার প্রতিষ্ঠানের সব বিষয়ে অবগত থাকতে হবে।

তিনি আরও বলেন, আগের মতো দায়িত্বহীনভাবে কাজ করার সুযোগ আর থাকবে না। সরকার স্বাস্থ্যসেবায় পরিবর্তন আনতে চায়। এজন্য সরকারি কর্মকর্তাদেরও দায়িত্বশীল ও সেবামুখী মানসিকতা নিয়ে কাজ করতে হবে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝