দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেফতার

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই পুলিশ ইন্টারপোলের সহায়তায় তাকে গ্রেফতার করে।
অভিযোগ রয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ ক্ষমতার অপব্যবহার করে সারাদেশে অবৈধভাবে বিপুল পরিমান সম্পদের পাহাড় গড়ে তোলেন। একই সাথে তিনি সারাদেশে বিএনপি,জামায়াতসহ আওয়ামী বিরোধী রাজনৈতিক নেতা-কর্মী এবং ব্যবসায়ী ওপর অমানবিক নিয়ার্তন চালিয়েছেন।
আজ রোববার (১৪ জুন) পুলিশ সদর দফতরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, গত ১২ জুন পাঠানো এক চিঠির মাধ্যমে এই উন্নয়নের বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
এর আগে বিভিন্ন দুর্নীতির অভিযোগে সাবেক এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছিল দুদক। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইন্টারপোলের মাধ্যমে এই গ্রেফতোরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
আ. দৈ./কাশেম




















