সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
অভিনেত্রীকে হাসপাতালের ভবন থেকে ফেলে হত্যার অভিযোগ, আটক স্বামী
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৮:৪৪ পিএম   (ভিজিট : ৮১)
X

রাজধানীতে একটি হাসপাতাল ভবনের ওপর থেকে পড়ে আসমা ঝিলিক নামে এক অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত আসমা ঝিলিক নাটক ও চলচ্চিত্রের পরিচিত মুখ ছিলেন। তিনি শাকিব খান অভিনীত ‘রংবাজ’ চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন।

শুক্রবার (১২ জুন) রাজধানীর ধানমন্ডিতে এক বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে। ঘটনার পর নিহতের স্বামী সাইফুল্লাহকে গ্রেপ্তার করেছে ধানমন্ডি থানা পুলিশ। একই সঙ্গে এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে তার স্বামী সাইফুল্লাহ তাকে ভবন থেকে ফেলে হত্যা করেছেন। তবে পুলিশ জানিয়েছে, প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে ওপর থেকে ফেলে দেওয়ার কোনো প্রমাণ মেলেনি।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় নিহতের ছোট ভাই বাদী হয়ে মামলা করেছে। ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে মূল রহস্য উদঘাটিত হবে।

মরদেহের সুরতহাল প্রতিবেদনে প্রাথমিকভাবে ওপর থেকে ফেলে হত্যার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেও উল্লেখ করেন তিনি। প্রসঙ্গত, অভিনয়জগতে আসমা ঝিলিক বেশকিছু পরিচিত কাজ করেছেন। একাধিক জনপ্রিয় মিউজিক ভিডিওতে দেখা গেছে তাকে। চিত্রনায়ক শাকিব খানের ‘রংবাজ’ সিনেমাতেও একটি চরিত্রে কাজ করেছিলেন। পাশাপাশি তার বেশকিছু সিনেমা নির্মাণাধীন রয়েছে।

আ.দৈ/আরএস







Advertisement
Advertisement
Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝