রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কৃষিই অর্থনীতির প্রাণশক্তি: নিতাই রায় চৌধুরী
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৭:২৮ পিএম   (ভিজিট : ১০২)
X

কৃষিকে বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই দেশের টেকসই অগ্রগতি সম্ভব।

আজ শনিবার (১৩ জুন) মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত “পুষ্টি, উদ্যোক্তা ও পরিবেশবান্ধব চাষাবাদ” শীর্ষক পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, কৃষকের জীবনমান উন্নয়ন, আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি দুর্নীতি, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে সবার সম্মিলিত উদ্যোগের ওপর জোর দেন।

নারীর অংশগ্রহণকে উন্নয়নের অন্যতম শর্ত হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, শিক্ষা, কৃষি, ব্যবসা ও প্রশাসনসহ সব ক্ষেত্রে নারীদের সম্পৃক্ততা বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ‘পার্টনার’ প্রকল্পের আওতায় এ কংগ্রেসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রি। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা পীযুষ রায়।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক ও নারী উদ্যোক্তারা অংশ নেন। তারা আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নিয়ে মতবিনিময় করেন।

শেষে মন্ত্রী কৃষকদের মধ্যে উন্নত বীজ, সার ও চেক বিতরণ করেন। পাশাপাশি সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ১০০ দুগ্ধ খামারিকে প্রায় ১ কোটি ৬০ লাখ টাকার অনুদান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে উপজেলা পরিষদ চত্বর ও দীঘা ইউনিয়নের জোড়া ব্রিজ এলাকায় বৃক্ষরোপণ করা হয়। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের উদ্যোগ কৃষকদের জ্ঞান ও দক্ষতা বাড়াতে এবং কৃষিকে লাভজনক খাতে রূপান্তরে সহায়ক হবে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝