রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় ১০টি স্বর্ণের বার সহ সুমন নামে চোরাকারি আটক
মীর মোস্তফা আলী, সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৬:৫২ পিএম   (ভিজিট : ২০১)
X

সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর বিওপির ফলমোড় নামক এলাকয় ১কেজি ওজনের ১০টি স্বর্ণের বার সহ মোঃ সুমন ইসলাম (১৭) নামে ১জন চোরাকারিকে আটক করেছে সাতক্ষীরা বর্ডার গার্ড ব্যাটালিয়ন ৩৩ বিজিবি।

আজ বৃস্পতিবার (১৪ নভেম্বর ) গোপন সংবাদ পেয়ে সাতক্ষীরা বর্ডার গার্ড ব্যাটালিয়ন ৩৩ বিজিবির ভোমরা কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ আফজাল হোসেন এর নেতৃত্বে একটি বিশেষ টিম ফলমোড় নামক এলাকয় অভিযান পরিচালনা করে ।

এ সময় সাতকক্ষীরা সদও উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষীদাড়ি গ্রামের মৃত আব্দুল গফুর গাজীর ছেলে মোঃ সুমন ইসলাম (১৭ কে ০১টি মোবাইলসহ আটক করে। পরবর্তীতে উক্ত ব্যক্তিকে তল্লাশী করে তার পরিহিত প্যান্টের পকেটে কালো স্কসটেপ দ্বারা পেঁচানো অবস্থায় ১ কেজি ২০৪ গ্রাম ৭০০ মিলিগ্রাম ১০টি স্বর্ণের বার যার মূল্য ১কোটি ৪০লাখ ৬৬ হাজার ০৭৭ টাকা ০১টি মোবাইল-২০ হাজার টাকাসহ সর্বমোট মূল্য ১ কোটি ৪০ লাখ ৮৬ হাজার ০৭৭ টাকা

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করতঃ স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা এবং আসামীকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।  

আ. দৈ. /কাশেম /  মোস্তফা 


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝