রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
লক্ষ্মীপুরে ডায়াবেটিস দিবসে বর্ণাঢ্য র‌্যালি
জিহাদ হোসেন রাহাত লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৬:৩১ পিএম  আপডেট: ১৪.১১.২০২৪ ৬:৩৬ পিএম  (ভিজিট : ২২০)
X

লক্ষ্মীপুরে ‘সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার’ এ স্লোগান নিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।  আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা ১১ টার দিকে লক্ষ্মীপুর ডায়াবেটিকস হাসাপাতালের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের ঝুমুর এলাকার ইলিশ চত্বর প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ডায়াবেটিক সমিতির সভাপতি মঈন উদ্দিন চৌধুরী কামরু, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রব শামীম, মো. হোসেন, সদস্য বেলাল আহমেদ ও হারুন অর রশিদ। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ১৯৯৮ সালে লক্ষ্মীপুর ডায়াবেটিক হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়। এ হাসপাতালের আওতায় বর্তমানে প্রায় ৩০ হাজার রোগী চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে গেল বছর ছিল সাড়ে ২৮ হাজার রোগী। এবার প্রায় ১৫০০ নতুন রোগী চিকিৎসার আওতায় এসেছেন। ৩০ শতাংশ কম মূল্যে এখানে গরীব রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়। পুরো জেলা থেকেই এখানে চিকিৎসা নেন রোগীরা। 

লক্ষ্মীপুর ডায়াবেটিক সমিতির সভাপতি মঈন উদ্দিন চৌধুরী কামরুল বলেন, রোগীদের সঠিক সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। গরীব রোগীদের ক্ষেত্রে আমরা ৩০ শতাংশ কম মূল্যে সেবা দিয়ে আসছি। প্রত্যেক রোগীকেই সুচিকিৎসা প্রদানে আমরা বদ্ধপরিকর।

আ. দৈ. /কাশেম /জিহাদ


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝