রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নারায়ণগঞ্জে সিটিতে বর্জ্যবাহী ট্রাকচাপায় ছাত্রদল ও যুবদলের ২ নেতার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:৪৮ পিএম  আপডেট: ০৯.০৬.২০২৬ ৮:৫১ পিএম  (ভিজিট : ৬৬)
X

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) একটি বর্জ্যবাহী ট্রাকের চাপায়  সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেল আরোহী ছাত্রদল ও যুবদলের ২ নেতা নেতার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা ৬ টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দশপাইপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী (২৬) এবং কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মো. মাসুম বিল্লাহ (২৭)।

পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে, নিহত আব্দুল কাদির জিলানীর গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুক্তিকান্দি গ্রামে। তিনি নান্নু খন্দকারের ছেলে। অপরদিকে মাসুম বিল্লাহর বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলার চাঁদপুরা গ্রামে। তিনি বাদশা মিয়ার ছেলে। তবে, তারা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় পরিবারসহ বসবাস করছিলেন।

পুলিশ জানায়, দুর্ঘটনার সময় তারা একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। একই সড়কে চলাচলরত নাসিকের একটি বর্জ্যবাহী ট্রাকের সঙ্গে মোটর সাইকেলটির সংঘর্ষ হলে দুজনই ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীদের কেউ বলছেন, ট্রাকটি পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়, আবার কেউ দাবি করছেন ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি উদ্ধার করা হলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিস্তারিত তদন্ত চলছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক  গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে। তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝