রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দক্ষ জনশক্তি তৈরিতে দেশজুড়ে ১১০টি প্রশিক্ষণ প্রতিষ্ঠান: সংসদে প্রবাসী কল্যাণ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৬:০৩ পিএম   (ভিজিট : ৬৩)
X

দেশের কর্মক্ষম তরুণ প্রজন্মকে দক্ষ সম্পদে রূপান্তর করতে বর্তমানে দেশব্যাপী ১১০টি কারিগরি ও সমমনা প্রশিক্ষণ প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। এসব প্রতিষ্ঠানের আধুনিক ও বিভিন্ন মেয়াদি কোর্সের মাধ্যমে প্রতি বছর ১২ লাখের বেশি মানুষকে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

সোমবার জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের দ্বিতীয় দিনে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিচুর রহমানের একটি লিখিত প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এ তথ্য জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনে মন্ত্রী বিদেশে কর্মসংস্থানের উপযোগী জনবল তৈরির সার্বিক চিত্র সংসদে তুলে ধরেন।

সংসদ সদস্য আনিচুর রহমান জানতে চেয়েছিলেন, দেশে বর্তমানে কতটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) চালু রয়েছে এবং নতুন কোনো কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সরকারের আছে কি না।

উত্তরে মন্ত্রী জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে বর্তমানে ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং ৬টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিসহ মোট ১১০টি প্রতিষ্ঠান সচল রয়েছে। এসব কেন্দ্রে বাজারের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে ৫৫টি স্বল্প ও দীর্ঘমেয়াদি ট্রেড বা কোর্সে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যা সম্পন্ন করে বিপুলসংখ্যক প্রশিক্ষণার্থী দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন।

প্রশিক্ষণ কার্যক্রমকে প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে যাওয়ার পরিকল্পনা উল্লেখ করে মন্ত্রী জানান, প্রতিটি উপজেলা স্তরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ‘৫০টি উপজেলায় ৫০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন’ শীর্ষক একটি নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার মধ্যে মাদারীপুর জেলার শিবচর উপজেলাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। 

আ.দৈ/আরএস/এএইচএইচজ



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝