রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইসলামি ব্যাংক কোম্পানি আইন বিষয়ে আইবিসিএফের সভা
প্রকাশ: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ৮:০০ পিএম   (ভিজিট : ২৪১)
X

দেশের শরীআহ-ভিত্তিক ইসলামি ব্যাংকসমূহের শীর্ষ সংগঠন ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাশের (আইবিসিএফ) সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার আইবিসিএফ ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্ব সভাটি অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার আইবিসিএফর সহকারি সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। উক্ত সভায় বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত ইসলামিক ব্যাংক কোম্পানি আইন ২০২৪ খসড়া ও সাম্প্রতিক তারুল্য সংকট নিরসনের উপায় নিয়ে বিশদ আলোচনা হয়। 

প্রস্তাবিত ইসলামিক ব্যাংক কোম্পানি আইন ২০২৪ বিষয়ে আইবিসিএফের পক্ষ থেকে একটি সুচিন্তিত সুপারিশমালা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার, ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান মু. ফরীদ উদ্দীন আহমদ, ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ, আইবিসিএফ সেমিনার কমিটির আহবায়ক এ কে এম নূরুল ফজল বুলবুল, গ্লোবাল ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম খলিফা, যমুনা ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান সরকার, ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা, এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফিরোজ হোসেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী। বিজ্ঞপ্তি
আ. দৈ./ কাশেম /রমজান


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝