রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে রাজনৈতিক কার্যক্রম ‘নিষিদ্ধ’ সংগঠনের ১৩ জন গ্রেফতার
ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৮:৩৫ পিএম   (ভিজিট : ৩১)
X

রাজনৈতিক কার্যক্রম ‘নিষিদ্ধ’ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের ১৩ নেতা-কর্মীকে চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকায় মিছিল করার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় দুটি যাত্রীবাহী বাস, লাঠি, কাপড় ও ইটের টুকরা জব্দ করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।

গতকাল শুক্রবার (৫ জুন) সকাল আনুমানিক সাড়ে ১০টায় বন্দর থানার বারেক বিল্ডিং এলাকায় ইসলামী ব্যাংক হাসপাতালের দক্ষিণ পাশে একটি মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলের নেতা-কর্মীরা।

পুলিশ জানায়, তারা রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং নাশকতার উদ্দেশ্যে এ মিছিল করে। খবর পেয়ে ডবলমুরিং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুটি যাত্রীবাহী বাস, ৪টি সাদা কাপড়ের টুকরা, ১০টি লাঠি ও ১৩টি ইটের টুকরা উদ্ধার করা হয়। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে হালিশহর থানা যুবলীগ সভাপতি মো. ওমর ফারুক (৪৪), ডবলমুরিং থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ রেজা (৩২) ও কর্ণফুলী থানা যুবলীগের সক্রিয় সদস্য ও ইউপি মেম্বার প্রার্থী মো. ইরফান (৩২) রয়েছেন।

এছাড়া, গ্রেফতারকৃত অন্যরা হলেন, সাকিবুল ইসলাম (২২), যীশু দাশ (৪৫), মো. সাইফুল আলম রুবেল (৪১), মো. শরিফুল ইসলাম (২৩), মো. ইব্রাহিম খলিল (৩৩), মোহাম্মদ মিন্টু (৪৫), জোবায়ের আহমেদ নিরব (২৫), মো. মনিরুল ইসলাম (৪৩), মো. হান্নান (৪৩) ও মো. জুনাইদুল আলম তাসনুপ (২৩)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকা-ে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝