রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বন্ধ কারখানা চালু করতে দেশ-বিদেশে রোড শোর পরিকল্পনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৯:০৪ পিএম   (ভিজিট : ৬৩)
X

বন্ধ ও অলাভজনক সরকারি কারখানাগুলোতে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে শিগগিরই দেশজুড়ে রোড শো আয়োজনের উদ্যোগ নিচ্ছে সরকার। এর অংশ হিসেবে চলতি মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করার নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কারখানা চালু ও ব্যবস্থাপনা’ বিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে সরকারি কারখানাগুলোর বর্তমান অবস্থা পর্যালোচনা, সেগুলোর পুনরায় চালুর সম্ভাবনা এবং অলাভজনক প্রতিষ্ঠানগুলোকে লাভজনক করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক সূত্রে জানা যায়, বন্ধ ও লোকসানি কারখানাগুলোতে বিনিয়োগ টানতে একটি সমন্বিত রোড শো কর্মসূচি নেয়ার পরিকল্পনা করা হয়েছে, যেখানে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সামনে এসব প্রতিষ্ঠানের সম্ভাবনা তুলে ধরা হবে।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু জানান, সভায় শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বন্ধ ও অলাভজনক কারখানার বর্তমান পরিস্থিতি, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। পাশাপাশি এসব কারখানা পুনরায় চালুর ক্ষেত্রে কী ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে, তা নিয়েও আলোচনা হয়।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন। একই সঙ্গে তিনি বন্ধ কারখানাগুলো চালু এবং লোকসানি প্রতিষ্ঠানগুলোকে লাভজনক করার ক্ষেত্রে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় জানানো হয়, এসব কারখানা পুনরুজ্জীবিত করতে বিশেষজ্ঞ কমিটির সুপারিশ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সেই সুপারিশের ভিত্তিতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে।

বৈঠকে বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝