রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার অভিযোগ তুললেন ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৪:৩৭ পিএম  আপডেট: ০৩.০৬.২০২৬ ৪:৪১ পিএম  (ভিজিট : ৭৮)
X

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটা মহল দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তারা যেন দেশে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।

আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলায় এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম বলেন, এই সময়ে তারেক রহমানের নেতৃত্বে আমরা যখন নতুন করে দেশ গঠন করার চেষ্টা করছি তখন যেন আমরা আবার বিভ্রান্ত না হই।

তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে সাইপ্রাসকে পরাজিত করে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছি। এটি একটি বিরল সম্মানের।

বাংলাদেশের মতো ছোট্ট একটি দেশ জাতিসংঘের নেতৃত্ব দেবে আগামী এক বছর। আমরা সব সমস্যার সমাধানের জন্য কাজ করছি, রাতারাতি সবকিছু সমাধান হবে না।
তিনি আরো বলেন, আজ অনেক দুঃখ হয়, যখন দেখি যুবসমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে। মাদক একটি জাতিকে ধ্বংস করে দেয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, রুহিয়া বিএনপির সভাপতি আব্দুল জব্বার।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝