বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
ঈদ-পরবর্তী প্রথম কর্মদিবসে অফিসে প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৫:০৩ পিএম   (ভিজিট : ৯৩)
X

ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১ জুন) সকাল সোয়া ৯টায় সচিবালয়ের অফিসে এসেছেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘সকাল সোয়া ৯টায় সচিবালয়ের অফিসে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল থেকে বিভিন্ন ধারাবাহিক কর্মসূচি রয়েছে। সেগুলোতে তিনি অংশ নিচ্ছেন।’

এদিকে সচিবালয়ের ‌অধিকাংশ কর্মচারী সকাল সাড়ে ৯টার মধ্যে সচিবালয়ে পৌঁছান। আবার কাউকে ১০টার পরও অফিসে আসতে দেখা গেছে। কেউ আবার গ্রামের বাড়ি থেকে সরাসরি অফিসে এসেছেন। ব্যাংকপাড়া হিসেবে খ্যাত মতিঝিলে সব ব্যাংক খোলা থাকলেও উপস্থিতি ছিল কম।

সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে, কর্মচারীরা অফিসে এলেও তারা নির্ধারিত কক্ষে খুব কমই ছিলেন।

ঈদের শুভেচ্ছা বিনিময় করতে বেশি ব্যস্ত ছিলেন।এ বছর ঈদুল আজহা উপলক্ষে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। দীর্ঘ ছুটি শেষে আজ কর্মজীবী মানুষরা নিজ নিজ কর্মস্থলে যোগ দেন।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝