রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
একুশে বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানেই হবে : সংস্কৃতি উপদেষ্টা ফারুকী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ৬:২৩ পিএম   (ভিজিট : ৩৬৭)
X

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী জানিয়েছেন  অতীতের  ন্যায় আগামী ‘একুশে বইমেল’ সোহরাওয়ার্দী উদ্যানেই হবে । তিনি বলেন, বইমেলা আয়োজনে কোনো সমস্যা হবে না। সোহরাওয়ার্দী উদ্যানেই বইমেলার আয়োজন করা হবে। আজ বুধবার (১৩ নভেম্বর) সচিবালয়ে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাথে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি।

অমর একুশে বইমেলার আয়োজন সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে বাংলা একাডেমি প্রাঙ্গণে করার জন্য সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে বাংলা একাডেমির কাছে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, ‘মঙ্গলবার (১২ নভেম্বর) অনেকগুলো পত্রিকায় এ বিষয়ে রিপোর্ট করা হয়েছে। রিপোর্ট হওয়ার আগে থেকে আমরা এটা নিয়ে কাজ করছিলাম। গণপূর্ত উপদেষ্টার সাথে আমার কথা হয়েছে। আমাদের সচিব সাহেব গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের সাথে কথা বলেছেন। এটার সাথে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় জড়িত রয়েছে। ওই মন্ত্রণালয় সচিবের সাথেও কথা বলেছেন।’

ফারুকী বলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ে অনেক কাজ করার সুযোগ রয়েছে। আইনের মধ্য থেকেই সব স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করা যায়, সেটা দেখা হবে। জুলাই স্পিড নিয়ে আগামী দুই-তিন দিনের মধ্যে নিজ মন্ত্রণালয়ের কাজ পুরোদমে শুরু করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, কারো কর্মপরিচয়ে নয়, সংস্কৃতিকে তুলে ধরাই হবে সরকারের মূল কাজ।

আ. দৈ./ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিল্প সাহিত্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝