রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন নেতাকর্মীদের ভিড়
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬, ২:৫২ পিএম   (ভিজিট : ৩৪)
X

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।   প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে আজ শনিবার (৩০ মে) দুপুর ১টায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে জড়ো হতে শুরু করেন। ধীরে ধীরে তা জনসমুদ্রে রূপ নেয়।  

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে অংশ নিতে নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।  

সরেজমিনে দেখা যায়, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, জাসাস ও জিয়া মঞ্চের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে কর্মসূচিতে অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এবং কর্মসূচি সফল করতে তারা বিভিন্ন স্লোগান দেন।  

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় রাজধানীর ১৬টি স্পটে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বস্ত্র এবং খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। এ কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।  

তিনি বলেন, জিয়াউর রহমান মানুষের কল্যাণে রাজনীতি করেছেন। তার আদর্শকে ধারণ করে আমরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।  জানা যায়, জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাজধানীর ১৬ স্থানে একযোগে এ কর্মসূচি চলছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝