রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বৈরী আবহাওয়ায় সাময়িক বন্ধের পর সদরঘাটে লঞ্চ চলাচল শুরু
‎নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৩:৩৬ পিএম   (ভিজিট : ২৪)
X

এক ঘণ্টা বন্ধ থাকার পর রাজধানীর সদরঘাট নৌবন্দর থেকে দক্ষিণাঞ্চলের সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হয়েছে। এর আগে দুপুর ১২টার পর বৈরী আবহাওয়ার কারণে যাত্রীবাহী লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ করে বিআইডব্লিউটিএ।

মঙ্গলবার (২৬ মে) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানিয়েছিল, নদীবন্দরে সতর্কসংকেত জারি থাকায় যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

এরপর দুপুর দেড়টার দিকে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় আবার যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হয়।
হঠাৎ এ ঘোষণায় সদরঘাটে দক্ষিণাঞ্চলগামী অনেক যাত্রী টিকিট কেটে ঘাটে এসে জানতে পারেন, লঞ্চ ছেড়ে যাবে না।

এতে তাদের বাড়ি যাওয়া নিয়ে চিন্তায় পড়ে যান। এখন আবার লঞ্চ চলাচল স্বাভাবিক হওয়ায় সবার মনে স্বস্তি ফিরেছে। বিআইডব্লিউটিএর কর্মকর্তারা বলেন, আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে। তবে নদীবন্দরগুলোতে এখনও ২ নম্বর সতর্কসংকেত দেখানো হয়েছে।

 এজন্য আমরা লঞ্চগুলোতে যাত্রী ভরে গেলে ঘাট থেকে ছেড়ে যাওয়ার নির্দেশনা দিচ্ছি, অতিরিক্ত যাত্রী না নেওয়ার অনুরোধ জানাচ্ছি এবং সময়মতো ঘাট ত্যাগের নির্দেশ দিচ্ছি।

আগামী ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। ঈদ উপলক্ষে আগে থেকেই ছয় দিনের ছুটি নির্ধারণ করেছিল সরকার। পরে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নির্বাহী আদেশে আরও একদিন ছুটি বাড়ানো হয়।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝